somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যস্ত এই সময়

১৬ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবছর ভ্যালেন্টাইন ডে'তে
তোমাকে মনে করে
আকাশে উড়িয়ে দেই হাজারো বেলুন।
তুমি তখন ব্যস্ত থাকো কিচেনে,
বানাও পুডিং, পিজা, পটেটো ফ্রাই।

মধ্যরাতে তোমাকে ভেবে
পেগের হুইস্কিতে যখন মেশাই বরফ
তখন তুমি হয়তো বিছানায়
স্বামীকে নিয়ে খেলো এক্কা দোক্কা।
কিংবা স্লিপিং পিল খেয়ে ঘুমাও।
গভীর ঘুমে হেঁটে বেড়াও মিথুনের বাগানে।
বারবার হারিয়ে যাও সভ্য সঙ্গমের ঝড়ে।

আমি জানি,
তোমার কোথাও আজ আমি নেই।
অথচ এই আমিই একদা
তোমার সবকিছুতেই
প্রজাপতি হয়ে উড়ে বেড়াতাম।
ছিলাম তোমার কণ্ঠের রবীন্দ্র সঙ্গীতে।
রমনা পার্কের এক টাকার মুড়ির ঠোঙ্গায়।
ছিলাম তোমার পাঠ্য ও
গল্পের বইয়ের পাতায় পাতায়।

তুমি আজ,
বাংলাদেশের নদীর মত হয়ে গেছো।
নদীতে এখন পানি নেই,
ছেলেরা হা-ডু-ডু, ক্রিকেট খেলে
হার্ডিঞ্জ ব্রীজের নীচে
তুমিও ঠিক তেমনি তাই হয়ে গেছো।
তোমার শরীর নামক
বিলিয়ার্ডের টেবিলে, স্টিক দিয়ে
গর্তে বল ফেলছে
তোমার বৃক্ষরুপী স্বামী।

প্রত্যেকটি স্বামীই
কোনো না কোনো বৃক্ষ হয়।
কারণ, মেয়েরা মুলত ছায়াই চায়;
কোনো মেয়েই ঝড় চায়না।
ঝড়-টর্ণেডোতে মেয়েদের বড় ভয়।
আজ কক্সবাজার, কাল ভোলায়
এমন ঘূর্ণিঝড় কোনো মেয়ের
ভালো লাগার কথাও নয়!

মেয়েরা চায় রিম ঝিম বৃষ্টি
যা তাকেই ভেজাবে শুধু বারবার।
এমন রিমঝিম বৃষ্টি
আমি আরও
দশ জনমেও হতে পারবোনা।

হ্যঁ, তুমি ঠিকই বলেছ
আমার মত টর্নেডোকে
তোমার দরকার নেই।
কিন্তু তুমি কি জানতে
টর্নেডো হয়ে আমি যেখানেই যেতাম
তোমাকে বুকে নিয়েই সেখানে ছুটতাম!!!


সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×