somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তনের জোয়ার

২১ শে জুলাই, ২০০৬ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারদিন পর আজকে সাইটে এলাম। এসে দেখি অনেক পরিবর্তন। রংয়ের বাহারে পরিবর্তন এসেছে। বেশ চমৎকার লাগছে। অবশ্য চমৎকার লাগছে কিনা জানিনা, তবে বলতে হবে এজন্যই বললাম। বুঝিয়ে না বললে আবার কোন ঝামেলায় পড়তে হয়। ঝামেলায় যাওয়ার আগে ঝামেলা বিষয়ক একটা গল্প শুনি_

গভীর বনের পাশে এক গ্রামে একবার বাঘের খুব উৎপাত দেখা দিল। বন থেকে প্রতিদিন একটি বাঘ এসে গ্রামবাসীকে আক্রমন করে আহত করে। পর পর কয়েকদিন বেশ কয়েক জনকে মেরেও ফেললো হিংস্র বাঘ। এ নিয়ে গ্রামবাসীর চিন্তার শেষ নেই। প্রতিদিন রাত জেগে পাহারা দিতে দিতে ক্লান্ত গ্রামের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ একদিন আলোচনায় বসলো। কিভাবে বাঘটাকে শায়েস্তা করা যায়। সভায় সিদ্ধান্ত নেয়া হলো শহর থেকে দক্ষ শিকারী এনে বাঘটাকে ধরা হবে কিংবা হত্যা করা হবে। সর্বসম্মতিক্রমে যথারীতি শহর থেকে দক্ষ শিকারী নিয়ে আসা হলো বাঘ ধরার জন্য।
শিকারী গ্রামবাসীকে বললো তাকে একটা বাঘের চামড়া জোগাড় করে দেয়ার জন্য। শিকারীর কথামতো গ্রামের লোকজন তাকে একটি বাঘের চামড়া জোগাড় করে দিল। ভোর বেলায় শিকারী চামড়া পরে বনে বাঘ শিকার করার জন্য ঢুকলো। ভোরে আলো প্রখর হতে হতে একসময় সকাল, দুপুর গড়িয়ে বিকাল হলো। কিন্তু শিকারী আর বন থেকে বের হয়ে আসেনা। বনের পাশে লাঠি সোটা নিয়ে বাঘ এবং শিকারীর জন্য অপেক্ষমান গ্রামবাসী একসময় হতাশ হলো। বাঘ বুঝি শিকারীকেও মেরে ফেললো। গ্রামবাসী আশা ছেড়ে যখন বাড়ী ফিরতে উদ্যত হলো তখন বনের একপ্রান্তে শিকারীকে বিধ্বস্থ অবস্থায় দেখা গেল। কান্ত হয়ে শিকারীর ফেরা দেখে সবাই আনন্দিত। শিকারী নিশ্চয়ই বাঘ মেরে নিয়ে আসছে। কাছে আসতেই দেখা গেল শিকারী শুন্য হাতে ফিরেছেন। শিকারীর বিধ্বস্থ শরীর দেখেও অনেকে উৎসাহ চাপা রাখতে না পেরে অবশেষে জিজ্ঞেস করেই ফেললেন -বাঘ কোথায়? নিশ্চয়ই মেরে এসেছেন? কিন্তু শিকারী ক্ষেপে গেল গ্রামবাসীর উপর। বললো-আমি আপনাদেরকে বলেছি বাঘের চামড়া দিতে, আর আপনারা আমাকে দিয়েছেন বাঘীনির চামড়া। দীর্ঘদিন উপবাস থেকে বাঘীনি মনে করে দেখুন বাঘ আমাকে .................... !!!!

সাইট পরিবর্তনের জন্য হোল্ডার অবশ্যই প্রশংসার দাবীদার। কিন্তু যে বিষয়টি এখান থেকে গেলোনা সেটা হচ্ছে অশ্নীল মন্তব্য আর সেচ্ছাচারিতা। মন ফ্রেশ করতে কিংবা নিজের মতামত প্রকাশ করতে এখানে এসে অনেকের অবস্থা হয় বাঘ শিকারীর মতো। চামড়ার গন্ধ না শুঁকে, রং দেখেই কিছু অতি বুদ্ধিমান লোক ঝাঁপিয়ে পড়ে তাদের অশালীন যৌক্তিক মন্তব্য প্রতিষ্ঠা করতে। এদের বিরুদ্ধে কি কিছুই করার নেই? এরা মনে করে এখানে লিখে কিংবা এখানে নিজেদের অশালীন মন্তব্য পেশ করে বিখ্যাত হয়ে যাবে। আসলে এদের অবস্থান কতটুকু তারা তা নিজেরাই জানে না। বাঘের মতো উপবাস থাকতে থাকতে সামনে কী এসেছে তারা তা বুঝতে পারেনা। অন্যের মতামতকে শ্রদ্ধা করা এদের দ্বারা কখনো কাম্য নয়। এরা মুখে গনতন্ত্রের বুলি আওড়ায় আর কাজে কর্মে স্বৈরতন্ত্র। এরা সৃষ্টির সেরা জীব মানুষ হলেও এদের জায়গা টয়লেট কিংবা নর্দমায়। আসুন আমরা এমন লোকদের পরিহার করি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

লিখেছেন নতুন নকিব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

ছবি সংগৃহিত।

টানা ১৮ বছরের রাজনৈতিক অস্থিরতা ও পাতানো নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পরে এটি... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(৩) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৫




এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রী'র উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়।... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(৪) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫৭


সব আগে থেকে নির্ধারণ করা তাহলে? নির্বাচনের দরকারই বা কি ছিল
ভোট গণনায় ভুল কেবল বিএনপি'র প্রার্থীদের ক্ষেত্রেই হচ্ছে। তাও তিন ডিজিটের তৃতীয় ও দ্বিতীয় ডিজিটে না; ঠিক প্রথম ডিজিটে।... ...বাকিটুকু পড়ুন

×