বিখ্যাত নাট্যকার শেক্সপিয়রের লেখা নিয়ে একটি বিতর্ক রয়েছে। অনেকেই দাবী করেন শেক্সপিয়রের লেখাগুলো নাকি তার নিজের নয়। খোদ শেক্সপিয়রের নিজের দেশের অনেকেই এটা নিয়ে বিতর্কে মেতে উঠেন। তাদের দাবী শেক্সপিয়র কখনো কোনোকিছুই লিখতে পারেন নি কিংবা লিখেননি।
এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো কিছু না লিখেন তাহলে তার এতোগুলো সাহিত্যকর্ম আসলো কোথা থেকে?
সমালোচকদের দাবী, যুদ্ধে যাওয়া কোনো এক সৈনিক তার অবসরে লেখা জীবনের অনুভুতি গুলো সাহিত্যের ভাষায় প্রস্ফুটিত করা অনেকগুলো পান্ডুলিপি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুনকে দিয়ে বলেছিলেন, তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তরুনকে অনুরোধ করেছিলেন তার অবসরের এই অনুভুতিগুলো যেন তরুন বই আকারে প্রকাশ করে। যুদ্ধ থেকে সেই সৈনিক আর ফিরে আসেন নি। সেই তরুন সৈনিকের লেখাগুলো প্রকাশ করেছেন, তবে সৈনিকের নামে নয়, তরুনের নিজের নামে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই তরুনের নাম হচ্ছে শেক্সপিয়র।
সমালোচকরা শেক্সপিয়র বিষয়ক তাদের বিতর্কের পক্ষে এই বলে যুক্তি দাঁড় করিয়েছেন যে, লেখাগুলো যদি সেই সৈনিকের না হতো তাহলে একটা সময় এসে শেক্সপিয়রের লেখা থেমে গিয়েছিল। যদি শেক্সপিয়র লিখতে পারতো তাহলে পরবতর্ীতে আর লিখলোনা কেন? পারেনি এজন্য, কারন তার হাতে জমা পান্ডুলিপি শেষ হয়ে গিয়েছিল। এ থেকে প্রমান করে শেক্সপিয়রের লেখাগুলো তার নিজের নয়।
সমালোচকদের এমন মন্তব্য কতটুকু সত্য আমরা জানি না। তবে শেক্সপিয়রকে নিয়ে এমন বিতর্কের গ্রহনযোগ্যতা কতটুকু এটা নিয়ে আমাদের মন্তব্য কী?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




