জীবন মানে
........নিঃসঙ্গ এই পথচলা,
জীবন মানে
........অগোছালো আলভোলা,
........নিয়তির কাছে হেরে অবশেষে
........নিজের সাথে নিজে কথা বলা।
জীবন মানে
........দুর আকাশের সীমানায়
........ভাষাহীন শূন্যতায়
........মেঘের ভেলায় ভেসে
........রংধনুর সাথে খেলা করা।
জীবন মানে,
........[গাঢ়]নিঃসঙ্গ এই পথচলা[/গাঢ়]
জীবন মানে,
........ [গাঢ়]নিজের সাথে নিজে কথা বলা।[/গাঢ়]
জীবন মানে
........সুখেরই মোহনায়
........আবারো ফিরে আসা
........বৃত্তের সম্মোহনে
........ছুটে চলা বহুদুর অজানায়।
জীবন মানে,
........ [গাঢ়]নিঃসঙ্গ এই পথচলা[/গাঢ়]
জীবন মানে,
........ [গাঢ়]নিজের সাথে নিজে কথা বলা।[/গাঢ়]
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


