প্রিয়া, হলো না
পারলামনা মিলাতে আর হিসাব কোনো-
সহস্র রজনী পার করেছি অনেক ভেবে,
বিন্দু বিন্দু ঘাম জমেছে অনেকবার।
কপালে, ঠোট-নাকের কাছাকাছি
গভীর নিশীথে প্রদীপের খুব পাশে বসে
অংকের ছড়া পাঠ করেছি অনেকবার।
কিন্তু প্রিয়া হলো না!
তোমার রুচি আষাঢ়ের ঝমঝম বৃষ্টির
মাদকতার বিপরীতে তীব্রবেগে-
ছড়িয়ে দেয়া কাঁদার মতো,
কলুষিত করে সাদা সিফন শাড়ি;
আবার কখনো ক্লান্ত দুপুরে
ঠোটে তোলা কাপের মাঝে
মরা মাছের আশটে গন্ধের মতো
বারবার আমাকে করেছে বিব্রত।
তোমার ফেরার পথ নেই প্রিয়া
দূর থেকে দেখা ক্লান্ত মাঝির-
নদীর তীরের মতো
তুমি রয়ে যাবে দুরে-বহুদুরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

