somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ মরি বাংলা ভাষা

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষার জন্যে ভালবাসা সেটা কোন বায়বীয় কিছু নয়। কিন্তু একটা দিনেই যখন তাঁর প্রত্যয় এর সূচনা আর সমাপ্তি ঘটে তখন সংশয় থেকে যায়। যা প্রতিনিয়ত দেখি। বাংলা ভাষার একটি সর্বজন সম্মত চেহারা আছে। আমরা প্রত্যেকেই কোন না কোন অঞ্চলের । এবং জন্ম থেকে সেই আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বছন্দ্য । কিন্তু সেটা কি আমার সর্বজনীন ভাষা ? আমার জন্ম চট্টগ্রামের দক্ষিনে। সে ভাষায় আমার স্বছন্দ্যতা প্রশ্নাতীত । আমার জন্যে তা সহজ। অন্য অঞ্চলের জন্যে তা দুরহ। এখন আমি চাটগাইয়া ভাষার সামান্যতম ব্যবহারও এখানে করি, তার কি অবস্থা দাঁড়াবে বলাই বাহুল্য । বলা যায়,দুর্বোধ্যতার দিক থেকে, আমার মনে হয় পাহাড়ি ভাষার পরে চাটগাইয়া ভাষার স্থান । ভাষার সর্বজনীন রূপ অনিবার্য । আমি যখন লিখছি তখন আমার আয়ত্বের ভাষায়, আর যখন কারো মুখের কথা কে অবিকল লিখছি তখন সেটা তার আয়ত্বের ভাষা। দুটোই সম মর্যাদার।আমি যদি আমার আঞ্চলিকতায় থেকে যেতে চাই, তা হবে অন্য অঞ্চলের মানুষের প্রতি অবিচার,যেহেতু তার সাথে নিজেকে মেলাতে চাই । সব আঞ্চলিক ভাষার সেই একই পরিনতি । তখন তাকে টেনে আনা, মানে বিড়ম্বনায় ফেলা । অনেকেই লেখাকে উদ্দীপক বা রম্য রসে সিক্ত করতে আঞ্চলিক ভাষার সাহায্য নেন। তাদের কথা আলাদা। অক্ষর জ্ঞানহীন মানুষ, রোগ কাতর আহত বেদনার্ত মানুষ কেও দেখা যায় ভাষার প্রকাশের সৌন্দর্যে চোখ তুলে তাকাতে। তার প্রকাশের এমন শুস্রষার ক্ষমতা ! ভাষা দিয়ে ভালবাসা হয়, কিন্তু সে ভাষা কি টানাপোড়নের আটপৌরে ভাষা? ভাষার সামর্থ্য তখন অর্জন করতে সাধ জাগে । সেটা আকস্মিক নয়, একটা নিরন্তর প্রয়াস । নিজের একান্ত চাওয়া বা ভালবাসা থেকেই তার সুচনা। একজন উঁচু ডিগ্রীধারী বৈষয়িক জীবনে সফল মানুষ, পরিনত সময়ে এসেও আঞ্চলিকতা থেকে মুক্ত হতে পারে না। সেটা তার ভাষার প্রতি উদাসীনতার ফসল। উদাসীনতা আমাদের রন্দ্রে রন্দ্রে, সাম্প্রদায়িকতা আমাদের রন্দ্রে রন্দ্রে। যার জন্যে ভাষা হয়ে উঠেনি আদৃত । সম ভাবের ভিন্ন শব্দের ভাষা, তৈরি করছে সাম্প্রদায়িকতার দেয়াল, তৈরি করছে মানুষের মানসিক দুরত্ব , কারো আগ্রাসন এবং কারো আত্মসমর্পণ । আমাদের পাঠ্য সুচী সেই পরিস্থিতির আগুনে ঘি ঢালছে তাদেরই প্রশ্রয়ে যাদের উপর আমরা আস্থা রেখেছি।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×