somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ, আমার একমাত্র অবলম্বন

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ কি অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাবে ? উত্তর হতে পারে, হ্যাঁ এবং না। সেটা আমরা যারা এই ভুখন্ডে আছি, তাদের । কী ঘটবে সেটা কেউ বলতে পারে না। কিন্তু আমাদের বুদ্ধি প্রতিবন্ধীত্বকে পোষ মানানোর জন্যে দু ধরনের উত্তর আসবে। আশাবাদিরা না বলবে, নৈরাশ্যবাদিরা হ্যাঁ বলবে। জনগষ্টির একটি বিশাল অংশ এখন নির্বিকার, যেন তেমন কিছুই না । সব ঠিক হয়ে যাবে । পুলিশ র‍্যাব সোয়াত এবং সর্বশেষ সেনাবাহিনী আছে। আমরা খুশি হচ্ছি যখন এদের সাফল্য দেখছি। কিন্তু পরে পরেই বুঝা যায় সেই আত্মতৃপ্তি সাময়িক। স্বপ্ন ভঙ্গের ট্রেমর চোখেমুখে । অথচ একটি বিশাল জনগষ্টি নির্বিকার ভাবলেশহীন। যারা স্বজন হারিয়েছে এই মিছে অর্থহীন নিষ্টুর খেলায় তারা শোকে নির্বাক । তারপর অন্যদের সবার স্বস্তি । ঝুলছে মাথার উপর, অদৃশ্য কিরাতের ফলা । কিছুতেই মাথায় ঢুকছে না যে আমার বাড়ীর পাশেই একদিন এমনটি হবে, একদিন ভিড়ের মাঝে আমিও ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকতে পারি,যেমনটি দেখেছি শিববাড়িতে । প্রানের ভয় কার না আছে । সে ভয়ের বহিপ্রকাশ কত ডিগ্রিতে । তার মানে কি - কোন একটি আচানক কারনে সব কিছুর খোল নলচে পাল্টে যাবে এবং সবাই সেখানে খাপ খাইয়ে নেবে? 'আমি বা আমরা তো টার্গেট নই ' - নির্বোধের অভিব্যক্তি। নগরে আগুন লাগলে কি দেবালয় রক্ষে পাবে ? এই ভুখন্ডের মাটির নীচে সেই পুন্ড্র, বরেন্দ্র, সমতট এর হাজার বছরের প্রাচীন সভ্যতা আর উপরিভাগে বিকাশমান বর্বরতা। গৌরবময় অতীত আজ অর্থহীন, যখন বর্তমান কে দেখি- যার বাইরে ফকফকা কিন্তু ভিতরে ঘৃণা। সেই অতীতের উত্তরাধিকার আমরা নই। সেই ধারাবাহিকতার গ্রন্থিচ্ছেদ ই আজ বাস্তবতা। এটা শুধু আমাদের নয় । পৃথিবীর অনেক প্রাচীন সভ্যতা র প্রতিভু জনপদের একই চিত্র। অতীতের সাথে বর্তমান বিচ্ছিন্ন । মাঝখানে পাওয়ার ফেলিউর , ডেড স্টপ। প্রাচীন সভ্য জনপদের ধারাবাহিকতার মাঝে যতিচিহ্ন । কি পারস্য , কি সিন্ধু , কি সিল্ক রুট, কি মেসপটেমিয়, কি মিশরীয় সবখানেই সভ্যতার ভয়ংকর পরিনতি । এটাও একটি 'ক্ল্যাশ অফ সিভিলাইজেসন'। অতীতের সাথে বর্তমানের । ইতিহাসের অনিবার্য নিয়তি । ব্যক্তি যদ্দিন এ দুইয়ের গুনগত পরিমাপ করবে না তার চিন্তার সিসমগ্রাফে যদ্দিন এই সংঘর্ষের ম্যগ্নিচ্যুড ধরা পড়বে না তদ্দিন অতীত আর বর্তমান দুই বিপরীত টেক্টনিক প্লেটের সংঘর্ষ চলবে । যেখানে ব্যক্তির উৎকর্ষতা নেই সেখানে বিকশিত হয় ফ্যাসিজম। খন্ড খন্ড ছদ্মবেশে ফ্যাসিস্ট এপিসোড । যারা নিজের(এবং পরের) জীবনের মায়া করছে না, তাদের মাঝে রোপণ করা হয়েছে সেই নির্মমতার বীজ । সেনাবাহিনী, র‍্যাব পুলিশ দিয়ে এন্টিবায়োটিকের সাময়িক নিরাময় । অসুখ গভীর গভীরতর । অতীতকে রূপান্তর করা যায় না, যায় শুধু বর্তমানকে। মানুষ আক্রান্ত নয়। আক্রান্ত অতীত। সে অতীত সুদুরের, সে অতীত নিকটের । সে শুধু আলেক্সান্দ্রিয়া আর নালন্দার গ্রন্থাগার নয়,নয় শুধু হিন্দুকুশ পর্বতমালার মহাকায় শিল্প স্থাপত্য - সে আমাদের সহজিয়া জীবন - মাটি, জল আর অরন্যের সংস্কৃতি। নিসর্গের গ্রন্থ থেকে আশৈশব যে পড়া শিখেছি , তার সবটুকু ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×