somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইট আন্ডারস্ট্যান্ডিং

১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কালকে যা ভাল ছিল, আজকে তা ভাল নাও হতে পারে, আগামী কাল সেটা পুরপুরিই খারাপ হতে পারে। হু নোজ ? প্রতিদিন ই একটা ফিক্সড ইডিওলজি মেনে নিজেকে নিয়ন্ত্রন করতে থাকলে, পিছনে পড়ে থাকা ছাড়া গত্যন্তর নেই । সে ভাবেই স্ববিরুধীতা র শুরু । আজকের দিনের বাস্তবতার সাথে ভিতরে আঁকড়ে ধরে থাকা পুরনো দৃষ্টিভঙ্গি র, প্রতিমুহূর্ত সংঘাত, স্ববিরুধীতা, নিজের সাথে নিজের যুদ্ধ ।
জীবনটা সহজ, যদি তাকে অনুধাবন করা যায় । যে নিজেকে এবং অপরকে , অনুধাবন করতে পারে, যে হৃদয়ঙ্গম করতে পারে নিজেকে দিয়ে অপরকে - সেই ই মমত্ব বোধের প্রকৃত অংশিদার । কারন সেই বোধ শক্তি সম্পন্ন মানুষ অপরের বাস্তবতার মুলে পৌঁছতে পারে। অন্যের অনুভুতিকে বুঝতে পারে, নিজেকে তার জায়গায় বসিয়ে । তার পরিস্থিতিকে সঠিক অনুবাদ করে । সেটা নিজের আয়ত্বে থাকলে, নিজেকে নিয়ন্ত্রনের প্রয়োজন পড়ে না । বোঝার ক্ষমতা যেখানে নেই, সেখানে দরকার নিজেকে নিয়ন্ত্রন করা। কিন্তু নিয়ন্ত্রন কীভাবে করা হবে, যেখানে সঠিক ভাবে বোঝা(রাইট আন্ডারস্টান্ডিং)টাই অনুপস্থিত ? যে জীবনে অত্যাধিক নিয়ন্ত্রন, সে অজানিতে জীবনকে প্রত্যাখ্যান করে। জীবন কোন শর্ত পুরনের জায়গা নয় । জীবন অতিবাহিত করার জায়গা । জীবন অর্থ পূর্ণ হয় যদি সে শর্তহীন থাকে, নিঃশর্তে তাকে কাটানো যায় । এভাবে চাই, এভাবে কেন হচ্ছে না - তখন তার বেঁচে থাকার অর্থ , মরে থাকা । আমাদের সবার মনে একটা প্রাক ধারনা তৈরি করা দেয়া হয়, আমরা কি হতে চাই, কেমন হতে চাই - সেভাবে তাকে নিয়ন্ত্রন করি। তথাকথিত পরিপূর্ণতা র অনুসন্ধান চলতে থাকে। তখন জীবন টা আর প্রকৃতির মতো থাকে না। সে পথেই বিলুপ্ত হয় তার সৌন্দর্য ।
অতএব, তোমার আপন সচেতনতা তৈরি করুক তোমার লাইফ ষ্টাইল, লাইফ প্যাটার্ন । কেউ যেন সেখানে ঢুকে তোমার জন্যে কোন সিদ্ধান্ত না দিতে পারে। কাউকে সেখানে ঢোকার অনুমত দেয়া মানেই নিজের বিরুদ্ধে অপরাধ। কারন তখন তুমি তোমার নিজের জীবন টা অন্য কাউকে বর্গা দিয়ে দিলে - সেইটেই অপরাধ নিজের বিরুদ্ধে । সেদিন থেকে নিজের জীবনটা আর নিজের রইবে না, সেটা হয়ে পড়বে স্থুল কপটতা। এমনকি পরস্পরকে ভালবাসার মাঝে, এমনকি তাকে একা নিভৃতে পেয়েও তুমি সহজ হতে পারছ না, সেখানে তোমার সাধুতা, তোমার বিবেক, তোমার ধর্ম বুদ্ধি পাহারা দিচ্ছে। সেখানেও তুমি একা নও । কনস্টেবল দাঁড়িয়ে - অতীত সব কিছু - সমাজ, ধর্ম, বিবেক , নীতিবোধ । একাকী নিভৃত পরস্পর - যেন একটা শপিং মল ।
একজন সচেতন বা অবগত মানুষ কখনো অতীত বা ভবিষ্যত দিয়ে নিয়ন্ত্রিত হয় না । কোন ধর্ম গ্রন্থ তখন তার লাগে না, লাগে না কোন লজিক, এথিক্স - নীতি নৈতিকতা । সেটাই স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×