somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ

১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার রবীন্দ্রনাথ, উপেক্ষার মাঝে পাওয়া। ছাত্রজীবন, বাম আন্দলনের প্রবল জোয়ার, সেই আবেগের স্রোতে সাঁতরানো। নকশালবাড়ী অস্ত গেলেও তার ঝাঁজ চাদ্দিকে । রবীন্দ্র বুর্জোয়া , তিনি অচ্যুত, তাঁকে ছাড়ো। তাঁর নিশ্বাস প্রাশ্বাসও তখন অসহ্য । আমাদের অস্থির চিত্তকে সম্মোহিত করতে কলকাতার কোন এক কবি লিখলেন, অবিকল মনে নেই । ঠিক যেন এরকম- 'সূর্যকে পিঠে রেখে, যে মানুষটি / গাছের গুড়ি ঠেলে চলছে/ সে রবীন্দ্রনাথের কবিতা ছুড়ে ফেলে দিয়েছে।' এরকম আর কত ভয়াবহ আরতি । সেই অর্বাচীনতা, সেই অশুভ বোধন, টের পাই অনেক পরে। তারপর আবার ফিয়ে পাওয়া, তাঁর সাথেই বেড়ে উঠা। বিভিন্ন রবীন্দ্রনাথ এর মাঝে, কবি গীতিকার সুরকার আর শিল্পী রবীন্দ্রনাথকে কাছে রেখে দেই। আগন্তকের মতো অনেককেই , শিউরে উঠতে দেখেছি একেবারে উন্নাসিকতার সর্বশেষ ধাপে দাঁড়িয়ে, তাঁর সেই(যেন সমসাময়িক) সব প্রবন্ধ গুলো পড়ে । 'সভ্যতার সংকট', 'মানুষের ধর্ম' ইত্যাদি আরও বা বই 'রাশিয়ার চিঠি'। সে আর এক রবীন্দ্রনাথ। অনেকেই তাঁকে সে অর্থে গোনে। তিনি নানা জনকে নানা ভাবে মুগ্ধ করেন, নানা উৎকর্ষতায় । দিনুবাবু(দিনেন্দ্রনাথে ঠাকুর) র কন্ঠে তাতক্ষনিক যে গান তিনি একে একে তুলে দিয়েছিলেন, তাঁর সে গান আর আজকের দিনে চেনা যায় না। সেভাবে রয়ে গেলে অনেক আগেই তা আড়ালে থেকে নিঃশেষ হয়ে যেত। শ্রদ্ধা আর অনুরাগ দিয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, একটি অবয়ব থেকে আরেকটি অবয়বে , নব নব রূপে চলছে তার স্বয়ম্বর অভিষেক। মানুষ তাই তাকে কন্ঠে ধরে রেখেছে আজ অবধি, যেন আনকোরা। সেই সাজানো যদি বিরামহীন হয়, তাহলে তাঁর গান হবে কালজয়ী। সেখানেই আমার রবীন্দ্রনাথ এর আশ্রয়।
আর আমাদের রবীন্দ্রনাথ ? বাংলাদেশের রবীন্দ্রনাথ। সেখানে তিনি শুধু কোন এক ব্যক্তি নন । একাত্তরে সেই চেতনার নবজন্ম । মৈত্রেয়ী দেবী, তাঁর একটি বইয়ের ভুমিকায় লিখেছেন, " বাংলাদেশের মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ একজন প্রধান সৈনিক। এইরকম আমরা ভাবছিলাম । তখন শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমান আমাকে বললেন যে, তিনি প্রধান শহীদও, কারন যখন তাঁর বসত বাড়ীতে সৈন্যরা আক্রমন চালায় তখন কোন মানুষ নয়,দেওয়ালে টাঙ্গানো রবীন্দ্রনাথের ছবিটির বুকে তারা গুলি করে ও ছবিটি ভেঙ্গে চুরমার হয়ে যায়" । ওপারে জন্ম হয়েছে। কিন্তু তাঁর সৃষ্টি র শীর্ষপদ এপারে। শিলাইদহ, পতিসর, শাজাদপুর। ভাইজি ইন্দিরা দেবী কে লেখা অসংখ্য চিঠিতে সে সবের প্রতি তাঁর ভালবাসা,তার রোমান্টিক নিসঙ্গতার ছবি, জানান দেয় কীভাবে এই পূর্ব বঙ্গের মানুষ আর প্রকৃতিকে তিনি একান্ত আপনার করে নিয়েছিলেন। প্রাসঙ্গিক প্রশ্ন টা জাগে, বাংলাদেশ (পূর্ববঙ্গ) এ যদি তাঁর জীবন না কাটতো, তাহলে আজকের এই রবীন্দ্রনাথ কি রকম হতো ? কি রকম দেখতে হতো তাঁর সৃষ্টির অবয়ব ? কারন, যত ফসল তিনি ঘরে তুলেছেন তার সিংহভাগ তো বাংলাদেশের পদ্মা পাড়ের । হয়তো পরিনতি শান্তিনিকেতনে । আরেকটি বিশেষত্ব, পাকিস্থানীদের নির্বাসন কে ঠেকাতে গিয়ে বাংলাদেশের মানুষ লড়েছিল । তাঁকে অর্জন করেছিল । জন্ম সুত্রে পাওয়া ধর্মের মতো তাৎপর্য হীন নয় তা । সেটাও অভিনব ওপারের কাছে । কারন বাংলাদেশে তিনি ব্যক্তির চেয়ে অধিক একটি প্রতীক। বাঙ্গালীর আত্ম পরিচয়ের এক অদৃশ্য অনুবাদ - পথ চলার সঙ্গী। কালে কালে সেই গ্রন্থি হয়েছে বন্ধনহীন । সেই ই আমাদের রবীন্দ্রনাথ ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×