নিউজ টা পড়ে মাথা টা কেমন বিগড়ে গেল। ITALIAN JOURNAL OF ANATOMY AND EMBRYOLOGY তে একটা পেপার দাবি করেছে যে "এখনও কোন প্রমাণ নেই যে এইচআইভি কারণ এইডস"। বলে কি? যে এইডস নিয়ে সারাবিশ্বে এত মাতামাতি, ১৯৮৪ সাল থেকে বিশ্ব অর্থনীতি তে ব্যাপক প্রভাব ফেলা এই এইডস নাকি HIV (Human Immunideficiency Virus) দ্বারা হয় না। পেপার টি দাবি করছে যে, আফ্রিকাতে এইডস হবার জন্য দায়ি HIV, পৃথীবির অন্য স্থানে হওয়া এইডস এর জন্য দায়ি না।
যে পেপার টা নিয়ে কথা হচ্ছে, এই পেপারটি ২০০৯ সালেই প্রকাশিত হত কিন্তু তখন তুমুল বিতর্কের মুখে পেপার তা প্রকাশিত হতে পারে নি। কিন্তু এখন তা পুনরায় প্রকাশিত হল, যদিও অনেকে বলছে প্রকাশিত হবার জন্য সকল ধাপ পেরতে পারে নি, তাও পেপার টা প্রকাশিত হয়েছে। পেপার টির মূল রচয়িতা পিটার ডুয়েসবার্গ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একজন প্রসিদ্ধ বিজ্ঞনী।
তার আগে এইডস আর HIV এর সম্পর্ক টা দেখি।
সাধারনত আমরা এইডস বলতে কি বুঝি? এইডস আসলে কোন রোগ নয়, অনেকগুলো রোগের উপসর্গ মাত্র। এর জন্য দায়ী ভাইরাস টিই হল এই HIV। এটি মানুষের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আর ওই আক্রান্ত ব্যাক্তিটির সাধারণ জ্বর বা অন্য কোন অসুখ হলেই ওই ব্যাক্তি আর সুস্থ হয়ে উঠে না।আর এই কাজটি HIV করে মানুষের শরীরের CD4+ T-cells (T-lymphocyte) নামক একটি রোগ প্রতিরোধকারি কোষ কে ধ্বংস করে। তবে HIV মানুষের শরীরে খুব দ্রুত বিস্তার করতে পারে না, অনেক সময় ১০-১২ বৎসরও লেগে যায় এইডস হতে।
পেপার এর শিরোনাম টা এরকম- “AIDS since 1984: No evidence for a new, viral epidemic-not even in Africa”। আর পেপার এর শেষে লিখা আছে যে আফ্রিকাতে যে কারণে এইডস হয়েছিল সারাবিশ্বের এইডস মহামারীর সাথে তার কোন সামঞ্জস্য নেই।
বর্তমান বিশ্বের সবচেয়ে আতংকের নাম হল এই এইডস। হাজার হাজার কোটি টাকা ঢালা হচ্ছে এইডস রোগের ঔষধ আবিষ্কার করতে। আর সেখানে যদি বলা হয় যে HIV এইডস এর জন্য দায়ী না, তাহলে কি আমরা এতদিন কিসের পিছে ছুটছি?
পিটার ডুয়েসবার্গ বলেছেন, HIV এইডস এর জন্য দায়ী সেটা নিশ্চিত নয়! এইডস কোন মহামারীও নয়! এবং এখনকার যে এইডস বিরোধী চিকিৎসা সেটির ক্ষতি বিবেচনা করে সেটির আদৌ প্রয়োজন আছে কিনা তা আবার ভেবে দেখা দরকার। এবং সারাবিশ্বে এইডস মহামারী তে মৃতের যে হিসাব, সেই মহামারীর কোন অস্তিত্ব নেই।
পিটার ডুয়েসবার্গ এর যারা বিরোধী তারা এখন কি বলেন তা ই এখন দেখার বিষয়। তার এই ধারণা আমাদের কে হয়তো অনেক পিছিয়ে দিবে। এত এত গবেষনা বৃথা যাবে সাথে টাকাও।
আর সবচেয়ে বেশী লস্ হল আমার, কারণ এই ভাইরাস আর এইডস নিয়ে পড়া ৬ ক্রেডিটের কোর্স পড়ার কোন দরকার থাকত না। এমনিতে পড়ি না, তার উপর ফাও পড়া।
লিংক...
নিউজ.... পেপার এখানে (ফ্রী).........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




