বিগত তিন বছর পূর্বে অনেক শখ করিয়া একখানা ল্যাপটপ ক্রয় করি। এই যাবৎ কোন প্রকার সমস্যা ছাড়া ই ল্যাপটপ সার্ভিস দিয়ে যাচ্ছে। মডেল ASUS F52Q। কিন্তু হঠাৎ কিছুদিন আগে ল্যাপটপ অটো রিস্টার্ট নিতে থাকে। প্রথমে মনে করেছিলাম সেট আপ ফাইল মিসিং, তাই নতুন করে উন্ডোস সেট আপ দিলাম। তার পরও কোন লাভ হয় নাই। নেট এ সার্চ দিলাম, দেখলাম এটাকে ব্লু স্ক্রিন এরর বলে। তার সলুশন খুজতে থাকলাম, মেমরী চেক করলাম, নো প্রব্লেম, রেম চেক করলাম, নো প্রব্লেম। তারপর হঠাৎ দেখি যে, ল্যাপটপ এর ফ্যান অফ হয়ে গেলে মাদারবোর্ড গরম হয়ে যায় আর রিস্টার্ট নেয়।
তখন দেখি আমার মেইন ফ্যান বন্ধ হয়ে গেছে। প্রিয় ব্লগার ভাই দের কাছে সাজেশন চাই, এই মুহুর্তে কি করা যায়। যেহেতু আমার ল্যাপটপ এর ওয়ারেন্টি এখন আর নেই। তাহলে ঠিক করতে কত খরচ পড়বে আর কোথায় ঠিক করা যায়? আমি সিলেট থাকি, প্রয়োজনে ঢাকাও আসতে রাজি। আমি ল্যাপ্টপ খুলে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম ল্যাপটপ খোলা আমার দ্বারা হবে না।
দয়া করে কিছু সাজেশ্ন দিলে খুশি হব এবং তা আমার খুব দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




