somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে দুই বছরপূর্তি এবং আমার আনাড়ী লেখা

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেখতে দেখতে ব্লগে দুই বছর পার হয়ে গেল। ব্লগে এসে অনেক কিছু জানার এবং শেখার যেমন সুযোগ হয়েছে তেমনি নিজেও কিছু লেখার সুযোগ পেয়েছি। ব্লগে অনেকেই ভালো লেখেন, তাদের ভালো লেখার পাশাপাশি আমি নিজেও কিছু অপরিপক্ক লেখা পোষ্ট করেছি। আমার অপরিপক্ক লেখায় অনেকের যেমন উৎসাহ পেয়েছি তেমনি অনেক ধরনের মতামতও পেয়েছি। গঠনমূলক মতামত যারা দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। তাদের শিক্ষামূলক মন্তব্য থেকে যেমন লেখার প্রেরণা পেয়েছি তেমনি শিক্ষামূলক উপাদানও পেয়েছি। আমার আনারি হাতের লেখা পড়ে অনেকেই উপদেশ দিয়েছেন আরো বেশি বেশি করে বই পড়তে। স্কুলজীবন থেকেই নজরুল রচনাবলী, শরৎ সমগ্র, রবীন্দ্র ছোট গল্প সমগ্র, মাইকেল মধুসুদন দত্ত, কবি জসীম উদ্দিন, সতেন্দ্রনাথ দত্ত, স্বভাব কবি গোবিন্দ দাস, বঙ্কিম সমগ্র, কবি সুকান্ত সমগ্র, বিভুতিভূষণ সমগ্র, আবুল ফজল রচনাবলী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমগ্র, নীহার রঞ্জন গুপ্তের লেখা, রোমেনা আফাজের লেখা, জরাসন্ধ, বলাইচাঁদ, মীর মোশাররফ হোসেন, প্যারীচাঁদ সমগ্র, শেক্সপীয়ার, হোমার, হুমায়ুন আহমেদ, শওকত ওসমান, প্রিন্সিপল ইব্রাহীম খাঁ, শওকত আলী, সৈয়দ শামসুল হক, কবি আল মাহমুদ, আনিসুল হক, রামায়ণ, মহাভারত, চতুর্বেদ, মনুসংহিতা, বিষ্ণু পুরাণ, সুনীল গঙ্গোপধ্যায়সহ অনেক লেখকের লেখা পড়েছি এবং বর্তমানেও পড়ছি কিন্তু উপদেশ অনুযায়ী আমার লেখনির কোন উন্নতি হয়েছে বলে মনে হলো না।

মানসম্মত লেখালেখির জন্য অবশ্যই বই পড়ার দরকার আছে। কিন্তু শুধু বই পড়ার উপর নির্ভর করে মানসম্মত লেখা হয় না, এর সাথে বিধাতা প্রদত্ত মেধাও প্রয়োজন। বিধাতা প্রদত্ত মেধা ছাড়া কারো ইচ্ছার উপর নির্ভর করে ভালো লেখার উদগীরণ সম্ভব নয়। অনেকেই আছেন যারা প্রচুর লেখাপড়া করেন অথচ এক প্যারা লিখতে পারেন না। আবার অনেকে আছেন অল্প লেখাপড়া করেই অনেক লিখতে পারেন। এই ব্লগেই এমন প্রমাণ অনেক, কিছু ব্লগার আছেন যাদের মেধা প্রশংসা করার মত। তারা মুহুর্তেই কবিতা লিখে পোষ্ট করতে পারেন এবং করেন, আবার অনেকে আছেন আমার মত, যারা সারারাত চেষ্টা করেও কিছু লিখতে পারেন না। এতেই বোঝা যায় লেখালেখির মেধা শুধু বই পড়া বা ইচ্ছের উপরে নয়, এটা উপর থেকে আসে। আমার দুর্ভাগ্য যে আমি উপরওয়ালার সেই আশির্বাদ পুরোপুরি পাইনি, যে কারণে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে-- বই পড়ার অভাবে নয় মেধার অভাবে হয়তো আমার লেখা মানসম্মত হচ্ছে না। এরপরেও আপনারা যারা আমার অপরিপক্ক লেখা পড়ে ভালো-মন্দ মন্তব্য করেন তাদের কাছে কৃতজ্ঞ। এই ব্লগের ব্লগার হিসাবে আর কিছু না হোক, ভালো লিখতে না পারলেও অন্যের ভালো লেখা পড়তে পারছি এটাই আমার জন্য অনেক আনন্দের।

অবশেষে সকল ব্লগার ভাই ও বোনদের আমার দুই বছর পূর্তিতে শুভেচ্ছা জানাই, অনেক বয়স্ক ব্লগার আছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে সালাম জানাই। সকলের দোয়া কামনা করে এই ইচ্ছা ব্যক্ত করছি যতদিন ব্লগে আছি সবাই যেন মিলেমিশেই থাকতে পারি।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×