তোমাকে মাঝে মাঝে দেখি আমি
ফুটপাথের বিপরীত হতে
কাঁচঘেরা অফিসের মাঝে
আলোর প্রতিফলনে
কিংবা অষ্টোব্যন্জনের সন্ধ্যা আড্ডায়
অথবা এটিএম বুথের হাতলে আলতো টান দিয়ে
হাত ব্যাগটি গুছাতে গুছাতে কিছুক্ষন হাটো
আমার প্রিয় শহরের চেনা সড়কের সাথে।
অতঃপর চলে যেতে থাকো দুরে-----
ক্রমাগত দুরে, অচেনা পদক্ষেপে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


