আমাদের বাংলাভাষা একটু কঠিন হলেও অনেক সমৃদ্ধ ভাষা। আমাদের ভাষায় অনেক অক্ষর আছে যা English-এ নেই। যেমন আমরা "ত" এবং "থ" উচ্চারণ করতে পারি কিন্তু বুদ্ধিমান ইংরেজরা পারে না। আমি মনে হয় একটু ভুল বললাম; ইংরেজরা বুদ্ধিমান হতে পারে কিন্তু বাংলাদেশীদের থেকেও বুদ্ধিমান কি-না আমার যথেষ্ট সন্দেহ আছে। (লেখার শেষের দিকে তার একটু প্রমান পাবেন!)
এই সমৃদ্ধ ভাষার একটা প্রবাদ হচ্ছে "শাক দিয়ে মাছ ঢাকা।" এর মানে সম্ভবত কোন কিছু দিয়ে অন্য কোন কিছু চাপা দেওয়ার চেষ্টা। খারাপ কিছু ভালো জিনিস দিয়ে চাপা দিচ্ছি না-কি ভালো কিছু খারাপ জিনিস দিয়ে চাপা দিচ্ছি সে পরের বিবেচ্য।
আমাদের বর্তমান সরকার শিক্ষাখাতে একটা বিশাল পরিবর্তনের সাহসী পদক্ষেপ নিয়েছে। আপাতত আমার কাছে বেপারটা বেশ প্রশংসার (কিছু শর্তসাপেক্ষে!)। এর সফল প্রয়োগ এবং দেশের পরবর্তি প্রজন্মদের এর সুফল দিতে হলে সরকারকে অনেক সুপরিকল্পিত অর্থ বিনিয়োগ করতে হবে। অন্তত আমাদের ক্ষুধার্ত নেতারা যেন তাদের ক্ষুধা মেটানোর পরিকল্পনা হিসেবে এই শিক্ষাখাতকে বেছে না নেয়! যা হোক আমি অন্তত আসা করব যেন তা না হয়।
সরকার যে রমজান মাসে স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত কেন নিল এ আমার কাছে পরিষ্কার না! রোজা যারা রাখার তারা কষ্ট করেই রাখবে। তাছারা এর পূর্বে তো সব ঠিকই চলছিলো। ক্লাসের সময় কমিয়ে দিলেই ছাত্র-শিক্ষক সবাই খুশি। অনেক ভেবে একটা কারণ খুজে বের করলাম।
বিদ্যুত্!!!
দেশে বিদ্যুতের যে ভয়াবহ অবস্থা! এই সময় যদি ৫০,০০০-১,০০,০০০ স্কুল-কলেজ বন্ধ রাখা যায় তাহলে বিশাল সাশ্রয়। রমজানের অতিরিক্ত চাহিদা মিটে গেল! দেশের ভবিষ্যৎ? সে পরে দেখা যাবে!
বুদ্ধিমান সরকার, বুদ্ধিমান আমরা! শাক দিয়ে মাছ ঢাকলাম কিন্তু মাছের গন্ধ ঠিকই রয়ে গেল, পচা মাছ!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


