একদিন হেটে যাব তোমার হাত ধোরে
এই ভীনদেশের খোলা রাস্তায়-
গল্প হবে পুরান দিনের;
যা এখনো বর্তমান ।
গ্রীষ্মের একরাতে আমরা বসে থাকব রাস্তার পাসে বেঞ্চিতে
আকাশে চাঁদ থাকবে না...থাকবে রাতের সূর্য
কখনো দেখ নি রাতের সূর্য!
হাতে হয়ত থাকবে মাদকিয় তরল
আর ভালোবাসার শুধা তোমার ওষ্ঠে।
কেউ ফিরে দেখবে না-
তোমার অধরে আমার ওষ্ঠ
আর আমার বাহুপিঞ্জরে তুমি।
ভালোবাসা শুধু আসা জাগায়...
সে স্বপ্ন দেখায়...
বেচে থাকতে উৎসাহ দেয়...
আর ভালোবাসা শুধু ভালোবাসতে চায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


