একদিন কবিতা লিখবো
তোমাকে নিয়ে।
নাম দিব...সুপ্তোত্থিথা;
রবীন্দ্রনাথের মতো।
আমি জানি কবিতা কথা বলে,
কোন কবির ভাষা তার কবিতা; দার্শনিকের
যেমন তার দর্শন।
আমার ভাষা ভালোবাসা,
তোমার ভাষা আমি, বলবো না
আমার ভালোবাসা তুমি।
সপ্তর্ষির আলো এনে দিতে পারি না,
চাঁদের আলোতে জোনাকি দেখি না,
জোনাকির আলোতে
তোমাকে দেখি, অস্পষ্ট,
আমার মনের মতো, অস্পষ্ট।
খুঁজে দেখি না আলো,
খুঁজতে পারি না সূর্য, জীবিত থেকে
কিভাবে অস্বীকার করি বাতাস!
সমুদ্রের পানি লবনাক্ত, চখের জলও
অসীম স্রষ্টার কৃতিত্ব, আমাদের মাঝেই
দিয়ে দিয়েছেন-
সমুদ্রের লবনাক্ততা, গভীরতা, আর মহানুভবতা।
নিজেকে খুদ্র মনে হয় না,
আমার মাঝেই আছে সব-
সমুদ্র, আলো, বাতাস...
ভালোবাসা...
যে ভালোবাসতে পারে সে কিভাবে ক্ষুদ্র হয়!
চেয়েছিলাম তোমাকে নিয়ে লিখতে;
এসে গেল জোনাকি, সপ্তর্ষি, আলো
সমুদ্র, ভালোবাসা।
তুমি ছাড়া কি? আছো!
তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে-
অন্য-একদিন।।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


