somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লকডাউনে মাধ্যাকর্ষণ তত্ত্ব যেভাবে প্রমাণিত হলো...

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনারা জানেন কিনা জানিনা, স্যার আইজ্যাক নিউটনের যুগান্তকারী মাধ্যাকার্ষণ তত্ত্ব আবিষ্কারের সাথে এক লকডাউন জড়িয়ে আছে। ১৬৬৫ সালে বুবোনিক প্লেগ মহামারীর সময় নিউটন কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল হয়ে যাওয়ায় এ সময় জীবন বাঁচাতে নিউটন চলে গিয়েছিলেন তাঁদের পারিবারিক এস্টেটে। বলা হয়, বিশের কোটায় থাকা নিউটন কোয়ারেন্টিনের এই সময়টাতেই নিজের মেধার শিখরে পৌঁছেছিলেন, লিখে ফেলেছিলেন ক্যালকুলাসের আগমনী সংগীত। আলোক তরঙ্গেও নানা তত্ত্ব আবিষ্কারের পাশাপাশি এ সময়েই তিনি মাধ্যাকর্ষণ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে আবিষ্কৃত হয়েছিলো বিখ্যাত মাধ্যাকর্ষণ তত্ত্ব।

লকডাউনের সুযোগে নিউটন বিজ্ঞানকে বদলে দেয়া তত্ত্ব আবিষ্কার করেছিলেন আর প্রায় ৪০০ বছর পর এই লকডাউনে আমি সে তত্ত্বের মর্মার্থ আবিষ্কার করলাম! কেন সব কিছু উপর থেকে নিচের দিকে পড়ে, তা বুঝতে নিউটনকে দীর্ঘসময় চিন্তা ভাবনা করতে হলেও আমার চিন্তা ভাবনা করার কোন দরকারই পড়লো না। দীর্ঘদিন লকডাউনে থাকার পর আবার চৌদ্দদিনের কোয়ারেন্টিন শেষ করে গতকালই মাত্র অফিসে আসলাম। এসেই শুনি অফিসে কর্তৃপক্ষের হেভি গুরুত্বপূর্ণ মিটিং চলছে। একসময় মিটিং শেষ হলো এবং আমরা জানলাম সবার স্যালারি ১৫ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে!!!

মেজাজটাই বিলা হয়ে গেলো। প্রতিবছর আর্থিক প্রতিষ্ঠানগুলো শতকোটি টাকা প্রফিট করে। এরপরও আমাদের মত মাসকাবারি কেরাণীদের ১৫% স্যালারি কমিয়ে দিলো! চাকুরিজীবিদের মাসের টাকার হিসাব থাকে আঙুলের ডগায়। হঠাৎ করে সেখান থেকে এতগুলো টাকা কমে গেলে খুবই সমস্যায় পড়তে হবে। রেগে মেগে রিন্টুকে বললাম-
: ডিরেকটররা নিজেদের প্রফিট এবার ৫০ শতাংশ কম নিলেই তো ল্যাঠা চুকে যায়।
: তোর বাসায় বুয়া আছে না ছাড়িয়ে দিয়েছিস? রিন্টু জানতে চাইলো।
: ছাড়িয়ে দিয়েছি, এই টেনশনের মধ্যে কিভাবে রাখবো?
: তো বুয়াকে কি বেতন দিচ্ছিস?
: দুই মাস দিয়েছি, বসায়ে বসায়ে আর কয় মাস দেবো?
: ও, তোর বেলায় ডিরেকটররা ৫০ শতাংশ কম প্রফিট নেবে, আর বুয়ার বেলায় বসায়ে বসায়ে কেন বেতন দেবো? বাহ।

অতএব আমি বুঝে গেলাম নিউটনের আপেলের মত সব কিছুই নিচের দিকে এসেই ঠেকে! এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। তবে এত কঠিন একটা তত্ত্ব জলবৎ তরলং বুঝিয়ে দেয়ার জন্য পরিচালকবৃন্দের একটা ধন্যবাদ প্রাপ্য।

অখন ব্লগের ব্যাংকার-নন ব্যাংকাররা মাধ্যাকর্ষণ তত্ত্ব বোঝার কোশেশ শুরু করে দেন, খুব শীঘ্রই এই আপেল আপনার কাছেও আসতেছে। পিকচার আভি বাকি!

ছবিসুত্র: গুগল
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৪২
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

×