somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভু টু ক চা নে র ডা য় রি ✍ ঠিক সন্ধ্যায়; যখন প্যারিসে ঘণ্টা মিনিট ও সেকেন্ডের কাটা এক হয়!

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

⌚ এখানে গ্রীষ্মকালীন সময়ে সন্ধ্যা নামে বেশ দেরীতে। আর সন্ধ্যা বলতে যদি অন্ধকারকে বুঝি, তাহলে তো বলতে হবে এই আলোর শহর প্যারিসে কখন যে সন্ধ্যা নামে তা অনুমান করাই মুশকিল। অবশ্য আমি সন্ধ্যা বলতে বুঝি আইফেল টাওয়ারের ক্রমাগত আলোর ঝলকানি। সন্ধা শুরু হলে প্রতিঘন্টার শুরুতে এই আলোকবাতি নগরের মানুষকে উৎসবে মাতিয়ে তুলে ৫ মিনিটের জন্য। কারো কাছে দূরের কিংবা কাছের এই আলোকস্তম্ভ পরিণত হয় আলোক ফোয়ারায়। নিভতে থাকা জ্বলতে থাকা আলোর খেলা দেখলে আমার মনে হয় এই বুঝি শহরে সন্ধ্যা নামলো!

আমি যেখানে কাজ করি তার উপর থেকে প্রায় অনেকখানি প্যারিস দেখা যায়। সেই দেখাটাকে আমি বলি ল্যান্ডস্ক্যাপ ছবির প্রি-ভার্সন। এবং প্রায় প্রতিদিন আমাকে অবাক করে দিয়ে ঘড়ির কাটার মিলিত রূপ যখন রাত ১০টা হয়, আমি সবচেয়ে উপরের সেই ব্যালকনিতে থাকি! রেলিংয়ে দাঁড়িয়ে ৫ মিনিটের সেই আলোর খেলা দেখি কাঙ্খিত আইফেল টাওয়ারের শরীরে। আর ভাবি এখন না জানি কতজন তার প্রিয় মানুষটার চোখ থেকে হাত সরিয়ে নিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখাচ্ছে! কত আনন্দ আর ভালোবাসার দ্যূতিতে আলোকিত হচ্ছে সেই সকল প্রিয় মানুষজনের চোখ; মুখ।

প্যারিসবাসীরা সাধারণত যারাই এই শহরে নতুন আসে, সে হতে পারে বন্ধু, প্রেমিক/প্রেমিকা, স্বামী/স্ত্রী কিংবা আত্নার আত্নীয় অথবা পরিচিত যেকেউ। তাদেরকে এই নগরের আলোকধারার সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে অনেকটা এই রকম নাটকীয় ভাবে। তারা প্রিয়জনকে নিয়ে সেই স্থানে অপেক্ষায় থাকে আলোজ্বলা ক্ষণটির জন্য। সেই মুহূর্তটার আগে প্রিয় মানুষটার চোখের সামনে নিজের হাত রাখে। যখন আলোর ঝরণাধারা শুরু হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে হাতটি সরিয়ে নেয়।


আমি আলোর খেলা দেখি আর ভাবি সেই মুহূর্তটার কথা। আমার কাছে শহর আলোকিত করা সেই টাওয়ারের আলোর চেয়ে বিষ্ময়াভিভূত সেই চোখের যে আলো, সেই অবাক হয়ে যাওয়া মুখের চারপাশে ছড়িয়ে পরা আলোকধারা, অফুরন্ত প্রেম ও ভালোবাসা দ্যূতি, মায়ার মোহময়ী স্ফুলিঙ্গে উজ্জ্বল সেই অবাক মুহূর্তটাকে ভালো লাগে। আমি প্রায়ই ভাবি শুধু এমন একটি মুহূর্ত দেখার জন্য আমি প্রতিদিন সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো।

কিন্তু হায়! তা কি হয়? আমি তো এই শহরে দাঁড়িয়ে থাকতে আসিনি! আমি হাটতে এসেছি, আমি দৌঁড়াতে এসেছি!! আমি ক্লান্ত হতে এসেছি।
তবে এই জীবনের দৌঁড়-দৌঁড় খেলায় সত্যিই যদি কখনো ক্লান্ত হয়ে যাই, যদি সেই ক্লান্তিকে মুছতে কখনো জীবনানন্দের মতো করে বনলতাকে খুঁজতে হয়- আমি যাবো! পৃথিবীর সমস্থ আকাঙ্খা দু’চোখে নিয়ে আমি ঠিক কাঙ্গালের মত দাঁড়াবো সেই মহান আলোর সামনে।

যাবতীয় অন্ধকার ছুড়ে ফেলে আমি আবার আলোকস্নাত হবো! ©


ছবিঃ সংগ্রহ।
...........
লেখাটি এই ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছে: https://www.facebook.com/FOPCF
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×