somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভু টু ক চা নে র ডা য় রি ✍ এই পরবাসে আবারো ঈদ আসছে

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

⌚ তখন আমার ছোটবেলা চলছে। আমাদের মা পরিবারের সর্বময় ক্ষমতার অধিকারী! বাবা কেবল গুণমুগ্ধ প্রজার মতো নিয়মিত খাজনা দিয়ে যান। তা থেকেই মা পরিবার নামক এই ছোট সাম্রাজ্যের অর্থনৈতিক এবং পরিকল্পনা মন্ত্রনালয় সামলিয়ে চলেন। সেই স্বাভাবিক চলমানতায় গতি কিংবা ব্যাঘাত হয়ে আসতো ঈদ। কারণ সেই ঈদে আমাদের পরিবারের সাথে আরো যুক্ত হতো সাহায্যপ্রত্যাশি কিছু নতুন মুখ।


তখনকার ঈদে নতুন কাপড় অবধারিত ছিলো। আমাদের নিয়ে যাওয়া হতো শহরের রকমারী বিপনি বিতানগুলোতে। একে তো হঠাৎ শহরে তার উপর এতো এতো নতুন কাপড়! আমি যেনো ভেবাচ্যাকা খেয়ে যেতাম। যা কিছু দিনের পর দিন রাতের পর রাত ভেবে আসতাম কিনবো বলে, তার প্রায় সবই ভুলে যেতাম। দোকানী যা দেখাতো তাই ভালো লাগতো। আমি শুধু কাপড় দেখতাম আর মায়ের মুখের দিকে তাকাতাম। আমি দেখতাম তবে মুল পছন্দের গ্রীন সিগন্যাল আসতো মায়ের কাছ থেকেই। তিনি পছন্দ করে আমাকে জিজ্ঞেস করতেন, আমি হেসে মাথা নাড়াতাম। এভাবেই কিনা হতো আমার ঈদের পোষাক। তবে মায়ের একটা বিশেষ পছন্দের কারণে আমাদের বেশ ভুগতে হতো। তিনি আমাদের যা কিনে দিতেন তা বেশ বড় এবং লম্বা হতো। পেন্ট কিনলে যতদিন পর্যন্ত সেই পেন্টের সমান লম্বা না হয়েছি ততদিন পর্যন্ত ভাঁজ দিয়েই পড়তে হতো। শার্টের ক্ষেত্রেও সেই একই অবস্থা। সাইজে আসতে আসতে পুরনো হয়ে যেতো শার্টটা। তাও সেই নতুন কাপড়গুলো পড়া হতো বিশেষ বিশেষ দিনে। আমরা মায়ের সেই সিস্টেমের সাথে পরিচিত হয়ে গিয়েছিলাম এবং মানিয়েও নিয়েছিলাম ছোটবেলা থেকেই।

তারপর কত ঈদ এলাগেলো। বড়বেলাতেও ঈদ এসেছে, এখনও আসে। এই প্রবাসে কতগুলো ঈদ এসে চলেও গেলো, আবারো আসছে। আমি কেবল সেই অবুঝ বেলার না পাওয়ার দুঃখে কান্না আর পাওয়ার সুখে হাসিমাখা শৈশব হারানো বালকটাকে খুঁজি। যার কাছে মায়ের দেয়া ভাঁজ করা লম্বা পেন্ট, ইন করা বড় শার্ট আর কখনো কখনো নতুন জোতা পরে ঘুরে ভেড়ানোর দিনটাকেই ঈদ মনে হতো। মনে হতো এই বুঝি ঈদ; এই বুঝি ঈদের আনন্দ!

আজ প্যারিসের অলিগলিতে আমি আর কোনো লম্বা পেন্ট ভাঁজ দিয়ে পরা অবুঝ বালক দেখি না; কেবল দেখি এক যুবক ভীষণ ব্যস্ততা নিয়ে পথ হাঁটে। এখানে কেউ আর তার শার্টটা ছোট হওয়ার জন্য নিজেকে বড় বানাতে গাছের ডালে ঝুলে না; নতুন কাপড়ের দিন গুণে না। কেবল গুণে মাস শেষ হতে আর কতদিন বাকী! পকেটের হিসেবে প্রত্যাশার মিল হবে তো? নাকি আবারো আগামীতে হবে বলে কম্প্রোমাইজ করে নিতে হবে! এই যে প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে অদৃশ্য সেতু, সে কেবল যেখানে ঝুলে থাকে। আর ভাবে, এবারের প্রেরিত অর্থে সবার প্রত্যাশা মিটবে তো! ©

ফরাসি বাঙালি অনলাইন কমিউনিটি

আগের লেখাঃ

✍ রাতের ট্রেনে পিকাসো ও বাঙালি যুবক এবং আমার হ্যালুসিনেশন।
লিংকঃ Click This Link

✍ ঠিক সন্ধ্যায়; যখন প্যারিসে ঘণ্টা মিনিট ও সেকেন্ডের কাটা এক হয়!
লিংকঃ Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×