somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। পাবলো নেরুদার দুটি কবিতা ।।

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



।। মূর্তিগুলো ।।
................
পায়রাগুলো পুশকিনকে দেখতে গেল
এবং তার বিষণ্নতা ঠোঁকরাতে লাগলো
ব্রঞ্জের সামগ্রিক ধৈর্য ঢেলে
ধূসর সেই মূর্তি কথা বললো ওদের সাথে।

হালের পায়রাগুলো
পুশকিনকে বুঝতে পারলো না
অধুনা পাখিভাষা
ভিন্নতর।

পুশকিনে মলত্যাগ করলো তারা
তারপর উড়ে গেল মায়াকভস্কির দিকে।
তার মূর্তিটাকে সীসার মনে হয়।
তাকে মনে হয়
বুলেট নির্মিত।
ভাস্কর্যে তার কোমলতা নয়---
দাম্ভিক সৌন্দর্যই মূর্তায়িত।
সমুদয় স্নেহ-আর্দ্রতার
তিনি যদি চূর্ণকারীই হন
কী করে বাস করবেন
জ্যোৎস্নার বেগুনী আভায়?
কেমনে থাকবেন প্রণয়ের অন্দরমহলে?

সর্বদাই কিছু না কিছুর ঘাটতি থাকছে এই মূর্তিগুলোয়
নিজেদের সময়াভিমুখি করে তাদের যেন গুঁজে রাখা হয়েছে।
যুদ্ধের ছুরিতে কুচিকুচি করে
হয় ছেটানো হয়েছে হাওয়ায়
নয়তো বাগানের ট্যুরিস্ট বানিয়ে
বসিয়ে রাখা হয়েছে এক পাশে।
এবং অন্যেরা, অশ্বারোহণে ক্লান্ত যারা,
পানাহারের জন্যও সেখানে আর নামতে পারছে না।
মূর্তি যথার্থই তিক্ত ব্যাপার
কেননা, সময় তাদের ওপর জমতে জমতে
স্তূপাকৃতি হয়, জারিত করে তাদের
এবং ফুলেরাও ঢেকে দেয়
তাদের শীতল পাগুলো। চুম্বনার্থে নয়
ফুলেরাও এখানে মরতেই আসে।

লোহার মায়াকভস্কি
আর তার ভীতিকর ব্রঞ্জের জ্যাকেট
এবং হাসিহীন লৌহাবয়ব ঘিরে
দিনমান শাদা পাখিরা
রাতে কবিরা
এবং অগণিত জুতার একটা বৃত্ত তৈরি হয়ে থাকে।

একবার, যখন অনেক রাত, ঘুম ঢুলুঢুলু
আমার চোখ; শহর থেকে বহুদূরে,
একটা নদীর পাড়ে ব’সে এক আবৃত্তিকারে কণ্ঠে
ক্রমধ্বনিত, তার পংক্তিমালা স্পষ্ট শুনতে পেলাম।
মায়াকভস্কি কি শুনছিলো?
মূর্তিরা কি শুনতে পায়?
................


।। প্রাচ্যে আফিম ।।

(উদ্ধৃতাংশ)
................
শুরুতেই আফিমের গন্ধ পাওয়া যাচ্ছিলো সিঙ্গাপুরে
সুবোধ ইংরেজটি জানতো কী করছিলো সে
বিশ্ব সম্মেলনগুলোয় মাদকপ্রভুদের বিরুদ্ধে
কণ্ঠ থেকে বজ্র ঝরাচ্ছিলো
আর তার উপনিবেশগুলোর প্রতিটি বন্দরে
সরস ভোটাধিকার ও সরকারী নম্বর বসানো
অনুমোদিত ধোঁয়ার মেঘ পাঠাচ্ছিলো।
লন্ডনে এই সরকারী সজ্জন
নিষ্কলুষ পাপিয়ার মত পোশাক পরতো
(ডোরাকাটা প্যান্ট ও বর্মের সাথে লেপ্টে যাওয়া শার্ট)
মাদক-কারবারীদের বিরুদ্ধে
সকল ছায়ায় ক্ষোভে কম্পমান এক পাপিয়া।
অথচ, এখানে, এই প্রাচ্যে
সেই সাধুজন নিজেই নিজের মুখোশ খুললো
আর প্রতিটি কোণে বেচতে লাগলো তন্দ্রার ঝিমুনী।
.................
কবির নোট :
*বর্তমানের কোনও বাস্তব ঘটনাবলীর সাথে সাদৃশ্য পাওয়া গেলে সেটা নিতান্তই কাকতালীয়।*
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×