somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলো নেরুদার কবিতা

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।। জলপাই তেলের গাথা ।।
..........................
শস্যক্ষেতের মর্মরধ্বনির
পাশে, জইখড়ে বয়ে যাওয়া
বাতাসের ঢেউ ঘেঁষে
রূপায় মোড়ানো পত্রপুঞ্জ নিয়ে
জগদচাপে কোঁচকানো হৃৎপিণ্ডে
সারিবদ্ধ ও পৃথক হয়ে আছে
জলপাই গাছগুলো:
শোভন
জলপাইগুলো
ওইসব হাতের সুশ্রূষায়
মসৃণ ও উজ্জ্বল
যারা সৃজন করেছে
ঘুঘুদের
আর
সমুদ্রশামুক:
সবুজ
গণনাতীত
অপাপবিদ্ধ
নিসর্গের
স্তনবৃন্ত
এবং ওখানে
অনার্দ্র
জলপাইবনে
যেখানে
ঘুর্ঘুরে পোকা-ওড়া
নির্জন
নীল আকাশ
আর
জেগে আছে
রুক্ষ পৃথিবী
ওখানে
পরম বিস্ময়
জলপাইয়ের
নিখুঁত
ক্যাপসুলগুলো
সেই নক্ষত্রপুঞ্জ
ভরিয়ে তুললো পর্ণরাজি
তার পরবর্তীতে,
বাটিগুলো,
জাদুময়,
জলপাই তেল।
জলপাই তেলের মাতৃভূমিকে
ভালোবাসি
ভালোবাসি চাকাবুকোর
জলপাই বনগুলো, চিলিতে
সকালের
প্লাটিনামের পালকসমূহ
খাঁজকাটা পর্বতশ্রেণির
প্রতিপাদে এইসব বনভূমি।
অ্যানাকাপ্রিতে, ঊর্ধলোকে,
ইতালিয় সমুদ্রের আলোকমালার ওপর দিয়ে
জলপাই গাছেদের হতাশা
এবং ইউরোপের মানচিত্রে
স্পেন
জলপাই ভর্তি কালো একটা ঝুড়ি
কমলাফুলে ফুলে ধূলিধুসরিত
যেনবা সমুদ্রবাতাসে
জলপাই তেল,
রান্না-পাতিলের অভ্যন্তরের
পরমাবস্থা
উচ্ছ্বল পাখিদের ক্রীড়াবেদি
লেটুস পাতার ওপরে
সর মাখানোর স্বর্গীয় চাবি
পেলব ও সুস্বাদু
এবং আর্চবিশপদের মত
রাজা ম্যাকারালসের জাহান্নামে
অতিপ্রাকৃত
আমাদের কোরাস
ঘনিষ্ঠ
প্রবল স্নিগ্ধতায়
গেয়ে ওঠো তুমি:
তুমি হিস্পানিয়ল
ভাষা
জলপাই তেলের ধ্বনি-বিভাজন আছে
শব্দসম্ভার আছে
সমৃদ্ধ আর উৎকৃষ্ট ঘ্রাণময়
তোমার সুবাসিত উপাদানের মত
শুধু ওয়াইনই গেয়ে ওঠে না
জলপাই তেলও গেয়ে ওঠে গান
পরিণত আলোসহ
বেঁচে থাকে আমাদের অন্তরে
এবং জগতের যাবতীয় শুভবোধের মধ্যে
বিশেষভাবে আমি বেছে নিই
জলপাই তেল,
তোমার সদা বহমান শান্তি, সবুজের সুগন্ধসারাংশ
জলপাই গাছ থেকে ঝর্নাধারায় বেরিয়ে আসা
তোমার গাদা গাদা ধনভাণ্ডার।
..........................
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×