somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। বিচার বিভাগীয় তদন্ত চাই ।।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।। বিচার বিভাগীয় তদন্ত চাই ।।
.................
জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় তদন্ত হলো, এমন এক ধরণের তদন্ত, যেখানে একজন বিচারক তদন্ত করবেন; তিনি সাক্ষ্য গ্রহণ করবেন ফরিয়াদি ( অভিযোগ উত্থাপনকারী) ও তার দ্বারা হাজিরকৃত সাক্ষীদের; আসামীকে (যার বিরুদ্ধে অভিযোগ) তাকে হাজির করবেন না; আসামীকে ডিফেন্ড করবেন স্বয়ং তদন্তকারী;

তদন্তকারী ধরে নেবেন, অভিযুক্ত বা আসামীমর্মে উল্লেখিত/ কথিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ নির্দোষ।

এই পূর্ব অনুমান থেকে, তার তদন্ত শুরু হবে। আসামী/ অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডিফেন্ড করার জন্য তিনি(তদন্তকারী) ফরিয়াদি ও তার উপস্থাপিত সাক্ষীদের উপযুক্ত জেরা করবেন;

এই তদন্ত শেষে, যদি প্রতীয়মান হয়, অভিযুক্ত/ আসামী (ব্যক্তি বা ব্যক্তিবর্গ) নির্দোষ.... এমনটি প্রমাণিত হয়নি; কেবল তখনই তাকে বা তাদেরকে দোষী সাব্যস্ত করবেন।

এ ধরণের তদন্তে, আসামী আত্মপক্ষ সমর্থন করে কোনও বক্তব্য বা সাক্ষ্য প্রদান করবে না;

যা কিছু করার, অভিযুক্তের পক্ষে তদন্তকারীই সেটা করবেন।

[প্রযোজ্য আইন ও বিধানসমূহ দেখে নিন, প্রিয় পাঠক]
.................

আর চুপ করে থাকা যায় না। থাকলে, কবিও নপুংশক; এটা বিনা তদন্তেই প্রমাণিত হয়ে যায়। [ ‌‌‌বাংলাদেশ কোড-এর সবকটি খণ্ড এখন আমার সামনে]

.................

বিরোধীদলের অবরোধের শেষ পর্যায়ে, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার প্রানকেন্দ্র সচিবালয় এর অদূরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে; স্থানটি ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটের সামনে। এক পাশে রাষ্ট্রের হৃৎপিণ্ড: সচিবালয়, অকুস্থলের অদূরেই রাষ্ট্রীয় আদালতসমূহের পিতা সর্বোচ্চ আদালত; স্থানটি পেরোলেই সেই শাহবাগ, যেখানে রাষ্ট্রীয় পুলিশের বিশাল ইন্ডাস্ট্রি; যাওেক কেন্দ্র করে, এমনকি আদালতকেও ন্যায় বিচার ও সর্বোচ্চ সাজা শেখানোর আন্দোলনের প্রদর্শনী বসেছিলো; সরকারের এমন কলিজাস্থলে, সংঘটিত ঘটনা যদি বিরোধীদল ঘটাতেই পারে, তবে সরকারের আর অস্তিত্ব কোথায়?

ওই ঘটনার পরপরই নিরাপত্তাহীনতার দায় নিয়ে পদত্যাগ করাই উচিত হতো যে কোনও বিবেকবান সরকারের;

তা হয়নি,
বাংলাদেশ সত্যিই হতভাগা;

ঘটনাটি কীভাবে ঘটলো; আদৌ কারা দায়ী
তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

সেই তদন্তে যে বা যারাই দোষী সাব্যস্ত হবে, তাদেরকে পরিত্যাগ করা, এদেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব।

ওই একই দিনে, [কোনও এক মহান নেত্রীর বক্তব্যের কয়েক ঘন্টা পর] কল্যাণপুরে, কারা আরেকটি নাটক সাজাচ্ছিলো, সেদিকে তাকালেও, আমার ধারণা, বিচার বিভাগীয় তদন্ত ছাড়াই, দেশবাসীর কাছে সবই স্পষ্ট হবে।

তবু, গাড়িতে আগুন দিয়ে ১৭/১৯ জনের প্রাণহানির চেষ্টার বিচার বিভাগীয় তদন্ত
বাংলাদেশের ১৬ কোটি ( দলনির্বিশেষে) মানুষের সামনে প্রকাশ করা হোক।

দাবীটি জানিয়ে রাখলাম;

আজ-কাল-পরশু

যে কোনও কতৃপক্ষ যেন এই দাবীতে সাড়া দেন....

অপেক্ষায় থাকবো
................
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×