মৃতব্যক্তিরা আমাদের গায়ে ঠেঁস দিয়ে বসে আছে
মৃত্যুর নিচে চাপা খেয়ে
চ্যাপ্টা হয়ে যাচ্ছে হৃৎপিণ্ড
সিএনজি স্টেশন ও ধানখড়ময় একটা উঁচু ক্ষেতের ফাঁক দিয়ে
সরু বাঁকা চন্দ্রাকৃতি সৈকত উঁকি মারছে
মহাসড়কে অ্যাম্বুলেন্সের গোঙানির মত আওয়াজ
পার্বত্যাঞ্চলের কাতরানিকে ইঙ্গিত করছে
ভাসমান মেঘ থেকে ঝুলছে অগণিত রাবার-বুলেট, তাজা-বুলেট
একটা বৃষ্টির আশঙ্কা সন্ত্রস্ত করছে আমাদের
এই ভয়ানক বিকেলের পরাবাস্তবতার ভেতর দিয়ে
আমাদের বর্তমান বয়ে যেতে যেতে অতীতের উদ্যানে ফুটে উঠছে
লহুগন্ধ স্মৃতির থোকা থোকা ফুল
আমাদের ভবিষ্যত
বিজন মাঠে শৃগালের গর্ত বরাবর ঘন-কুয়াশায় স্থির
................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



