হালহীন, বৈঠাবিহীন, ওহ এতিম তরণী
জোয়ারে জোয়ারে ভেসে কূলের সান্নিধ্যে এসে
আবার ভাটার স্রোতে চলে যাচ্ছো অকূলের দিকে!
মাঝি কি বটের মূলে শান্তি পেয়ে সুখনিদ্রারত?
যাত্রীদের ভয়ার্ত চিৎকারে
সমব্যথী শঙ্খচিলদল ট্যাঁ ট্যাঁ করতে করতে
অসহায়; কাছে আসছে, উড়ে যাচ্ছে দূরে...
বটমূল এতো দৃঢ়! প্রশান্তি কি শব্দনিরোধী?
..........................
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




