কোথায়? আহ, কোথায় লুকিয়ে আছো স্বপ্নোদগম?
কোন গাঢ় বরফের চাঙড়ের নিচে?
সূর্য নেই; অলোর নিশানা সমাহিত,
অস্থিরতা এইখানে ডানা মেলে দিলো
অন্ধকারে;
দ্যুতিময় রূপালী আঁশের মাছ
কোন জলে, কতোটা অতলে তুমি আগামির ডিম?
কিংবা প্রজাপতি তুমি, স্মৃতিহারা,
কার মিথ্যা বাগানে বাগানে শুঁকছো কাগজের ফুল?
প্রকাশ্য রোদনমুখি ক্ষরণের দিনে
ভ্রম, নিদ্রা, মৃত্যুর মুখোশ ভেঙ্গে উদ্ভাসিত হও
ছলতাড়ানিয়া
................
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




