ডোরিস লেসিং এর কবিতা ।। উপকথা ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ফেলে আসা স্মৃতি ঘাটতে গেলেই মনে হয় গান গাওয়ার কথা স্মরণে আসছে
যদিও উষ্ণ সেই বিশাল কক্ষটি সর্বদাই ছিলো নৈঃশব্দের গুদামখানা
দুর্ভেদ্য, ওইসব দেয়াল, আমরা ভাবতাম
প্রাচীনত্বের অন্ধকার খোলসে খোলসে ঢাকা। আলো
ঠিকরে বেরোতো সেই বালিকার মাথা থেকে যার কোমল বাহুদুটি
ছড়িয়ে থাকতো আগোছালো। এবং তার নমিত স্বর নীরবতা ভেদ করে
জেগে উঠতে না উঠতেই মিলিয়ে যেত যেন ডুবে গেল জলের অতলে।
যদিও, সবার কাছেই সেটা ছিলো শান্ত এবং একটা বাহুর মত উষ্ণ,
যখনই কেউ একজন পর্দা সরাতো
সুচতীক্ষ্ণ বেপরোয়া বৃষ্টি বয়ে যেতো বাইরে।
কখনও কখনও কোনও একটা জানালার কাচ ফেটে যেতো,
আন্দোলিত হতো রোদের তেজ কিংবা দেয়ালে লেপ্টে যেতো নত ছায়া
কিংবা এমন হতো বাইরের দীঘল রাত্রিজুড়ে নেকড়ের ডাক
ভয়ে গা-কাঁটা দেওয়া আমরা একে অপরকে জড়িয়ে ধরতাম।
অথচ ক্ষণিকের জন্য একটা নাচও চলতে থাকতো-
সেটা এমন যে, এখন আমার মনে হচ্ছে:
মেঝেময় সোনার জালের মত একটা আলোর গঠন
খুব ধীর ও শান্তভাবে গড়ে উঠতো।
হয়তো এখনও চলছে, স্বপ্নের মত, আবহমান।
কিন্তু এক বা দুবছরের মধ্যেই--- বয়ে গেল নতুন হাওয়া?
বৃষ্টি পঁচিয়ে দিলো দেয়ালগুলোকে?
পতনোন্মুখ খিলানগুলোয় ধাক্কা মারতে লাগলো নেকড়ের গর্জন?
অনেক অনেক আগের কথা।
কিন্তু কখনও কখনও পর্দাঘেরা সেই কক্ষটি আমার স্মৃতিতে জাগে
আর আমি শুনতে পাই বহুদূরে কতক যুবকণ্ঠ গেয়ে উঠছে গান।
.............
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।