দেখেছি সমস্ত বৃক্ষ, সর্ববিধ ডালও;
নদীর সমগ্র জল, বারিধির সমূহ কঙ্কাল।
এপ্রান্ত ওপ্রান্ত গেছি। চষিয়াছি কালও__
তোমার অধিক দুঃখ দেখিনি হে, লাল,
কোন অভিযাত্রা তার? কী তার বাসনা?
কোথায় পাথরচূর্ণ থেকে ঋদ্ধ সোনা
অভিভূত করেছিলো কাকে? ভ্রমরাতে!
পত্রে, শস্যে, নারীতে, কঙ্কালে, গোরস্তানে
কে কাকে নিয়েছে পরাজিত নগ্ন হাতে
দেহ তো জানেনি! মনোস্তত্ত্বে কেউ জানে?
যমুনার ও্ইদিকে কে গিয়াছে রাত্রির সাম্পান?
মৃত্যুতেও স্বপ্ন মরে না, তা জানো নাকি? জান!
গেছে তো সকলই শঙ্কা, ত্রাসের জঞ্জালও,
নিকষনগ্নতা থেকে জেগে ওঠো আজ মধ্যরাতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

