ইসমাইল কাদেরি'র কবিতা
।। কবিতা ।।
কবিতা,
কীভাবে পথ খুঁজে খুঁজে আমার কাছে এসেছিলে?
আমার মা ভালোমতো আলবেনিয়ান জানে না,
সে লেখে অ্যারাগনিস অক্ষরের মতো, বিরতি ও যতিচিহ্নহীন বাক্য,
যৌবনে আমার বাবা লক্ষ্যহীনভাবে চষে বেড়িয়েছে সাত সমুদ্র,
অথচ তুমি এলে,
নিশ্চুপ আমার পাথুরে শহরের ফুটপাথ ধরে হেঁটে হেঁটে,
আর আমার ১৬ নম্বর বাড়ির তিন তলার ঘরে
মৃদু টোকা দিলে।
জীবনে পছন্দনীয় ও ঘৃণ্য অনেক কিছুই আছে,
অজস্র সমস্যা সত্ত্বেও আ্মার আছে এক 'উন্মুক্ত শহর'
কিন্ত সে যাই হোক...
যেন রাত্রির উতরে যাওয়া প্রহরে এক যুবক ঘরে ফিরছে,
নিশিচারণের ক্লান্তিতে বিধ্বস্ত, মুষরে পড়া,
আমিও, ফিরছি তোমার কাছে,
অন্য এক পলায়নের পর তোমার কাছেই ধরা পড়ে গেছি।
আর তুমি
আমার বিরুদ্ধে নাস্তিক্যের অভিযোগ প্রতিষ্ঠিত না করে
আলতো হাত বুলিয়ে দিচ্ছো চুলে,
শেষ গন্তব্য আমার,
কবিতা।
--------------------------
ইসমাইল কাদেরী (১৯৩৬): বর্তমানে জীবিত আলবেনীয় লেখকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একমাত্র লেখক ও কবি। তিরানা বিশ্ববিদ্যায় থেকে ইতিহাস ও দর্শনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। পড়াশুনা করেছেনন মস্কোর গোর্কি ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড লিটারেচারেও। আলবেনিয়ার জিরোকাস্ত্রা শহরে জন্ম ও বেড়ে ওঠা। গত শতাব্দীর ১৯৫০ এর দশকে কবিতাগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে তার লেখক জীবনের শুরু। ২০১৪ সালে, সাহিত্যে, সম্ভাব্য নোবেলজয়ীদের সংক্ষিপ্ত তালিকায় প্রথম পাঁচজনের একজন তিনি।
--------------------------
কবিতাটি মূল আলবেনিয়ান থেকে
ইংরেজিতে অনুবাদ করেছেন: Robert Elsie
বাঙলায়ন : রহমান হেনরী
আলোচিত ব্লগ
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন
সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।