আজ রাতের শেষ প্রহরে / আদ্রিয়ান হেনরি
===============
আজ রাতের শেষ প্রহরে
সুপার মার্কেটগুলো সকল পণ্যে তিনভাগ মূল্য ছাড়ের বিজ্ঞাপন দেবে
সুখি পরিবারের শিশুদের পাঠিয়ে দেয়া হবে এমন বাড়িতে
যেখানে হাতিরা মানুষ নিয়ে কৌতুক শোনায় পরস্পরকে
আমেরিকা রাশিয়ায় শান্তি ঘোষণা করবে
প্রথম মহাযুদ্ধের সিপাহশালার রাজপথে পপিফুল বেচবে ১১ নভেম্বরে
শরতের প্রথম ড্যাফোডিল প্রস্ফুটিত হবে
যখন বৃক্ষান্তরে সকল পাতা উড়ে উঠবে আসমানের দিকে
আজ রাতের শেষ প্রহরে
পায়রাগুলো নগরীর পেছনে শিকার করবে বিড়ালদের
হিটলার আমাদেরকে লড়তে বলবে সৈকতে সৈকতে আর সমতলে
লিভারপুলের তলদেশ নির্মিত হবে জলপূর্ণ টানেল
উলটনের আকাশে দলবদ্ধ শুকুরদের উড়তে দেখা যাবে
নেলসনকে শুধু তার চোখই নয় হাতও ফেরৎ দেয়া হবে
সম-অধিকারের দাবীতে শ্বেত মার্কিনীরা বিক্ষোভ করবে
কৃষ্ণভবনের সামনে
আর সেই দৈত্য মাত্রই সৃজন করেছে ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে
বিকিনি-পরা বালিকারা জ্যোৎস্নাস্নান করছে
পল্লীগীতি গাইছে প্রকৃত পল্লীবাসী
একুশোর্ধ মানুষের জন্য বন্ধ করা হলো চিত্রশালাগুলোকে
শীর্ষ ২০-এ কবিরা পাচ্ছে নিজ নিজ কবিতার দেখা
সবার জন্য চাকরি আছে কিন্তু কেউ সেগুলো চাইছে না
ছায়াঘেরা প্রান্তরগুলোয় সর্বত্রই তরুণ জুটিগুলো চুমোচুমি করছে প্রকাশ্য দিবালোকে
বিস্মৃত গোরস্তানের সর্বত্রই মৃতেরা নীরবে সমাহিত করবে জীবিতদের
আর
তুমি যে আমাকে ভালোবাসে সেই কথা বলবে
আজ রাতের শেষ প্রহরে
আলোচিত ব্লগ
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।