লড়াইটা কঠিন আর নির্মম
লড়াইটা মহাকাব্যিক, ওরা যেমনটি বলে।
ঝরে যাচ্ছি। আমার জায়গায় অন্যকেউ আসবে-
কেন উচ্চারিত হবে একক নাম?
ফায়ারিং স্কোয়াড়ের পর- কীটেরা দখল করবে আমাকে।
এভাবেই ফুরিয়ে যাবে এককের যুক্তি।
কিন্তু চূড়ান্ত ঝড়ের দিনে আমরা তোমাদের পাশেই থাকবে,
অামার দেশবাসী, কেননা এতোটাই ভালোবেসেছিলাম তোমাদেরকে।
______________
* নিকোলা ভাকারভ: বুলগেরিয়ার অন্যতম প্রধান বিপ্লবী কবি। ১৯৪২ সালে মৃত্যুদণ্ড কার্যকর হবার কয়েক ঘণ্টা আগের লেখা কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






