ভিয়েনার পথে পথে ঘুরতে থাকা
সেই অস্ট্রিয়ান শ্রীমতির রূপ-বর্ণনা
এখানে প্রাসঙ্গিক নয়
একটা স্বপ্নের ভেতরে সে দেখতে পেয়েছিলো
তার কাঙ্ক্ষিত কে; আর জানতে পেরেছিলো
ভিয়েনারই নির্জন এক সড়কের পাশে তার বসবাস
ইন্টারনেটের যুগেও, টানা চার দিন চার রাত
অনুশীলন করেছিলো পত্রলিপির কৌশল
কোনওটাই পছন্দ হচ্ছিলো না
দুমড়ানো মোচড়ানো বাতিল কাগজের
একটা বাস্কেট হয়ে উঠেছিলো তার শযনকক্ষ
অবশেষে, ছোট্ট সেই চিঠি
সেই চিঠি হাতে সে এখন ঘুরে বেড়াচ্ছে ভিয়েনার পথে পথে
খুঁজে বেড়াচ্ছে প্রাপকের ঠিকানা
যার মুখচ্ছবি সে কেবল একবারই স্বপ্নে দেখেছিলো
আর কোনও সূত্রই নেই তার অভিজ্ঞতার ঝুলিতে
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






