আয়নাস্থির দিগন্ত। ওখানেই অদৃশ্য দেয়াল
নতমুখ মানুষ
হেটমাথা মানুষ
পীঠে কালশিটে-পড়া মনিুষ
চাপাতির কোপ-খাওয়া মানুষ
এলোপাথারি গুলি-খাওয়া মানুষ
বীজতলা থেকে উঠে আসা কাদামাখা মানুষ
স্যুট-কোট-পরা নাগরিক মানুষ
মালকোছা মারা চাষাভুষা মানুষ
কালো নীল তামাটে নারী ও পুরুষ
ওদিকেই এগিয়ে যাচ্ছে, নির্বাক;
ধীরে ধীরে, আরও ধীরে, আরও আরও ধীরে
স্লো মোশান।
ডিটেইল হচ্ছে, ডিটেইল হচ্ছে, ডিটেইল হচ্ছে
এতো ডিটেইল, অস্থিরতা হয় চোখের
একটু পরেই দেয়ালে ধাক্কা খাবে প্রত্যেকে
তারপর, নীরবেই ঘুরে দাঁড়াবে, এক যোগে;
কয়েক কোটি চোখ, লাল__ জ্বলে উঠবে তীব্র শিখায়
ঝনঝন ভেঙ্গে পড়বে দিগন্তের আয়না
ফেটে সহস্রচির হবে দেয়াল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



