.
মেঘে-দিনে অশেষ আলিঙ্গন। সূর্যের জন্য
প্রার্থনা করছি। আর মনে পড়ছে:
তোমার চোখ দুটোর কথা। কাছে থাকলে,
মুখোমুখি দাঁড়াতাম। চোখের ভিতরে
দেখতাম— সূর্যোদয়। তোমার এক চোখে
প্রত্যূষ, রোদোজ্জ্বল দিনের সূচনা; আর
অন্য চোখে, গোধূলি আল্পনা আঁকে—
কতদিন সূর্যোদয় দেখিনি! গোধূলির
বিষাদস্রোতে ভেসে যাইনি
আলুথালু তোমার চুল থেকে উৎসারিত
রাত্রির দিকে— যেখানে,
তৌরা জাল হাতে দাঁড়িয়ে আছে অন্ধকার;
ডাকছে,
মাছ হতে বলছে তোমাকে-আমাকে
.
.
#রহমানহেনরী; #RahmanHenry
.
.
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



