আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বললেন, জামাত-শিবির নিষিদ্ধ করার পরিকল্পনা আপাতত: সরকারের নেই।
আমার সবিনয় প্রশ্ন কেন নেই হুজুর ?
মাত্র কয়েকদিন আগে মাহবুবুল আলম হানিফ বললেন জামাত কে নিষিদ্ধ করার জন্য আইন খতিয়ে দেখা হচ্ছে ।
আইন খতিয়ে দেখতে আর কত সময় লাগবে মহাত্মন ?
সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী প্রজন্ম নেতাদের স্মারকলিপি নেয়ার সময় বলেছিলেন, শীঘ্রই মাহমুদুর রহমান কে গ্রেফতারে পদক্ষেপ নেয়া হবে।
আপনার শীঘ্রই পদক্ষেপ কবে হবে জনাব ?
শাহবাগের গণজাগরণ কতৃপক্ষের কাছে জানতে চাই, এগুলো কিসের আলামত ?
সরকার কেন শাহবাগের দাবী নিয়ে খেলছে ? কিছু না বলে চুপ থাকলে পরনিতি কি হবে বুঝতে পারছেন ? শাহবাগ মানে হবে একটি প্রতারণা বা নাটক--- নয় কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


