রিভল্বারের নল পিঠের বা-পাশে!
কি নাম?
কি করেন?
কোথাই থাকেন?
থমথমে অন্ধকারে হিংস্র চিতা-র মত চোখ তুলে
চারদিকে দুধেল টিকটিকি
পেশা?
ঠিকানা?
অন্য নাম?
মেরুদণ্ডের হাড় কামড়ে শীতল সাপের মতো
একসার বরফের কুচি যেন
উঠছে... উঠছে... ক্রমশ উঠছে, অনন্তকাল ধরে উঠছে
খুলির গভীর থেকে ব্রেইনের ভীষণ গভীরে
রিভল্বারের নল পিঠের বা-পাশে!!
কলকাতা-র একটা বাংলা মুভি তে একটা সংক্ষিপ্ত অংশে এই কবিতাংশ টা শুনেছিলাম। শোনার পর পুরো কবিতা টা পরতে ইচ্ছা করছে। আমার সাহিত্য জ্ঞান খুবই অল্প। কেও যদি একটু জানাইতেন কবিতা-র লেখক টা কে? বা কোন বই থেকে নেয়া। খুবই উপকৃত হব। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



