somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিছিলে ইয়াসির আরাফাত এবং বাদশাহ হুসেইন প্রকাশ্যে উচ্চশব্দে কাঁদেন, গাদ্দাফী দুইবার মূর্ছা যান।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিশরীয় প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের

মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি ইয়াসির আরাফাত এবং বাদশাহ হুসেইনের মধ্যে মধ্যস্থতা করে ফিলিস্তিন এবং জর্ডানের গৃহযুদ্ধ তথা ব্ল্যাক সেপ্টেম্বরের অবসান ঘটিয়েছিলেন। কিন্তু অতিথিরা ফিরে যেতে না যেতেই কয়েক ঘণ্টা পরেই তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নাসের গণতান্ত্রিক শাসক ছিলেন না। তিনি ছিলেন পরবর্তীকালের আর দশজন আরব স্বৈরশাসকের মতোই কর্তৃত্ববাদী। ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য তিনি ভিন্নমত দমন করেছিলেন কঠোর হাস্তে। বিরোধীদল মুসলিম ব্রাদার হুডের সদস্যদেরকে গ্রেপ্তার করেছিলেন গণহারে, তাদের নেতাদেরকে নির্যাতন করে ঝুলিয়েছিলেন ফাঁসির কাষ্ঠে।

কিন্তু তার সাম্রাজ্যবাদবিরোধী এবং ইসরায়েলবিরোধী দৃঢ় অবস্থান তাকে এনে দিয়েছিল অকল্পনীয় জনপ্রিয়তা। তার মৃত্যুর সংবাদ শুনে মিশরের নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সকল শ্রেণির জনগণ কাঁদতে কাঁদে রাস্তায় নেমে আসে। শতশত মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে বিলাপ করে।

জানাজার পর তার লাশবহনকারী মিছিলে শামিল হয় আনুমানিক ৫০ লক্ষ মানুষ - ধর্মীয় সমাবেশের বাইরে এটিকে বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম হিসেবে বিবেচনা করা হয়। মিছিলে ইয়াসির আরাফাত এবং বাদশাহ হুসেইন প্রকাশ্যে উচ্চশব্দে কাঁদেন, গাদ্দাফী দুইবার মূর্ছা যান।

মিশরের বাইরে আরব বিশ্বের অন্যান্য দেশেও নাসেরের মৃত্যুতে স্বতঃস্ফূর্ত মিছিল বের হয়। বৈরুতে শোক মিছিলের ভিড়ের বিশৃঙ্খলায় এক ডজনের মতো মানুষ মারা যায়। জেরুজালেমেও ৭৫ হাজারের মতো ফিলিস্তিনি মিছিল বের করে। তারা শ্লোগান দেয়, নাসের কখনও মরবে না।

নাসেরের স্বপ্ন ছিল ইসরায়েলকে ধ্বংস করা, ফিলিস্তিনকে মুক্ত করা এবং আরব বিশ্বে মার্কিনপন্থী রাজতন্ত্রগুলোর অবসান ঘটানো। তার মৃত্যুর মধ্য দিয়ে সেখানেই তার স্বপ্নের অবসান হয়। তার পরে আরো কোনো নেতা এত বেশি দেশের এত বেশি মানুষকে স্বপ্ন দেখাতে পারেনি। উল্টো তারা ক্রমেই আমেরিকা এবং ইসরায়েলের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিল।

তার মৃত্যুর লেবাননের একটা পত্রিকা সঠিক শিরোনামটাই করেছিল: ১০ কোটি আরব আজ এতিম হয়ে গেছে।

©মধ্যপ্রাচ্যের ইতিহাস ও রাজনীতি

কোর্টেসিঃ আলমগির কবির
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৭
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×