রানা প্লাজার ইঞ্জিনিয়ার বাবুর কি প্লেনের টিকেট কাটা হয়ে গেছে?
প্রশাসনের কোথায় কোথায় টাকা ঢালতে হবে সেই লিস্টটাকি বের করেছেন গার্মেন্টস মালিক?
নাকি মোটা হলুদ খামগুলি অলরেডি পৌছে গেছে ইটালিয়ান টাইলস ঘেরা এসি রুমগুলোতে?
দায়ী কোন মন্ত্রনালয়? মন্ত্রী মহোদয় কি শোকবার্তা পঠিয়েছেন টিভি চ্যানেলগুলোতে?
সেই বার্তা পড়ার পর কোনো সংবাদ পাঠক কি দীর্ঘশ্বাস ফেলছেন? ভাবছেন কবে এরা মানুষ হবে? কবে মন্ত্রী মশায়ের যৌক্তিক পদত্যাগের বুলেটিন পড়ে তাকে নিয়ে গর্বকরতে পারবে?
বার বার ঘটনা গুলো ঘটছে। বিভিন্ন যায়গায়। বিভিন্ন আঙ্গিকে। কিন্তু সব ঘটনায় কমন সিনারিওটা কি জানেন?
পেটে লাথি খাচ্ছে শুধু অবহেলিত অসহায় গরীব মানুষেরা। মরছে শয়ে শয়ে। তাদের শ্রমে যাদের ঘরে দামীটাইলস বসছে, দরজায় পাজেরো অপেক্ষা করছে ,
তাদের পকেটটাফুলে ফেপে একাকার হয়েই চলেছে।
আর কতদিন? ইতিহাস বলে এই অসহায় বাঙ্গালীদের রক্ত শুষে করে কোনোদিন পার পায় নাই কোনো জোঁক। এবার সেই শোষিতদের লাঠিটা হাতে তুলতে এতো দেরি হচ্ছে কেন? কবে তুলবে?
ধীরে ধীরে ক্ষোভ জমছে...দেনাবাড়ছে...সব হিসেব নেয়া হবে... সব ঋন শুধিতে হইবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



