somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুকে প্রোফাইল ছবিতে ফ্রান্সের পতাকা ও আমার অভিমত

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই,
মানুষের মাঝে হে মানুষ তুমি সত্যরে দিও ঠাই "

আমার কাছে একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ । সৃষ্টির সেরা জীব । আর যে সন্ত্রাসী সে সন্ত্রাসীই তার কোন ধর্ম-বর্ণ অন্যান্য পরিচয় মুখ্য বিষয় নয়। গত শুক্রবারে প্যারিসে যে হামলা হয়েছে তা একজন সচেতন মানুষ হিসেবে কখনো মেনে নেয়া সম্ভব নয় । একজন মানুষ হিসেবে দায়িক্ত কর্তব্য হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ করা ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো । পবিত্র ইসলাম ধর্মেও এই ধরনের নির্দেশনা দেয়া রয়েছে । প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর একটি বানীঃ “তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ হতে দেখে সে যেন তা হাত দিয়ে (শক্তি প্রয়োগে) প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতা না রাখে তবে যেন মুখের (কথার) দ্বারা তা প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতাটুকুও না রাখে তবে যেন অন্তরের দ্বারা (ঘৃণা পোষণ করে ) এটা প্রতিরোধ করার চেষ্টা করে” ।
ফেইসবুক হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ।যেখানে মানুষ স্বাধীন ভাবে তার মনের ভাবনা আশা আকাঙ্খা অনুভূতি প্রকাশ করে ।ফ্রান্স এর হামলার প্রতিবাদে ও সে দেশের ভুক্তভোগী জনগণ এর সমর্থনে ফেইসবুকের প্রোফাইল ছবিতে সাময়িক ভাবে ফ্রান্স এর পতাকার ব্যাবহারে বিশেষ ফিচার চালু করেছে। অর্থাৎ এটি ব্যাবহারের মাধ্যমে এ ঘটনার সাময়িক প্রতিবাদ করার একটি মাধ্যম । আর ফেইসবুকে সেই ফিচার ব্যাবহার করায় অনেকে জেনে না জেনে বিভন্ন প্রশ্ন আমাকে করেছেন । হয়তো সে প্রশ্নের অনেক উত্তর এতোক্ষণে আমার লেখার মধ্যেই পেয়ে গিয়েছেন তারপরেও বলছি ।কেউ কেউ আমাকে বলেছেন ফিলিস্তিনি , গাঁজা, ইরাক হামলায় কেন প্রোফাইল পিক পরিবর্তন করি নাই?!এ বিষয়ে বলবো, তখন ফেইসবুক কর্তৃপক্ষ এইরকম ফিচার চালু করে নাই এখন যদি বলেন ১৯৭১ সালে কেন ফেইসবুকে পতাকা পরিবর্তন করি নাই সে প্রশ্ন যতটা অযৌক্তিক এটাও কোন অংশ কম নয় । আবার একজন বলেছেন “ফ্রান্স নাকি প্রতিনিয়ত মুসলমানদের মারছে এবং মারার পরিকল্পনা করছে তাহলে কেন ফ্রান্স কে সমর্থন দেয়া হচ্ছে?!” এ বিষয়ে আমি বলবো শুধু মুসলমান না ফ্রান্স যদি অন্য ধর্মের মানুষ মারার পরিকল্পনা করে থাকে সেটা নিঃসন্দেহে অন্যায় আর অন্যায়কে সমর্থন করি না । ফেইসবুকে সাময়িক ফ্রান্স এর পতাকা ব্যাবহার করা মানে এই নয় যে সবকিছু সমর্থন করা ।যেহেতু আমরা সরাসরি এই অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না ফেইসবুক মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ করছি। আবার ধর্মের দোহায় দিয়ে অনেকে ফেসবুকে এ হামলার সমর্থন করেছেন যা অত্যান্ত নিন্দনীয়। এ বিষয়ে পবিত্র কুরাআনের একটি আয়াত স্মরণ করিয়ে দেই “লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন' অর্থাৎ- তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমাদের ধর্ম আমাদের জন্য” (সূরা কাফিরুন-৬) । আরো একটি আয়াতে মহান আল্লাহতায়ালা বলেছেনঃ ‘লা ইক্রাহা ফিদ্দিন’ অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই । মহান আল্লাহ আপনার কাজের প্রতিদান আপনাকে দিবেন অন্যের কাজের প্রতিদান তাকে প্রদান করবেন নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ বিচারক ।

তাই সবকিছু ধর্ম বা রাজনৈতিক কেন্দ্রিক নেতিবাচক চিন্তা না করে মানুষ হিসেবে ইতিবাচক চিন্তা করুন ।অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হোন ভালো লাগলে তার মত বা কর্ম গ্রহন করুন অথবা পরিহার করুন। দেখবেন সুন্দর শান্তিময় পৃথিবী হতে সময় লাগবে না ।

-রাহাত হোসেন পল্লব
পাবনা
১৬-১১-১৫
রাতঃ৩.৫০

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×