somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওদের দেখার কেউ নেই

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরের রাস্তা হাটার সময় সেই শিশুদের দেখলে মন খারাপ লাগে।যারা রাস্তায়,অলিগলিতে অনাহারে দিনযাপন করে।অথচ,তারাও তো কোমলমতি শিশু।তাদেরও তো মায়ের কোলে থাকার কথা।কোথায় সেই মায়ের কোল? অনেক সময় একবেলা খাবার পর্যন্ত মুখে জোটে না।ভিক্ষা পাত্র হাতে নিয়ে ঘুরলেও আজকাল কেউ একটা টাকা পর্যন্ত দিতে চাই না।আমরা অনেক সময় বলি-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।স্নেহভরা মায়ের কোল হলো একটা শিশুর নিরাপদ আশ্রয়স্থল।এটাও জানি যে,"বন্যরা বনে সুন্দর ,শিশুরা মাতৃকোলে"। কিন্তু,সব শিশুরা কি মাতৃস্নেহ পাচ্ছে?ঢাকা শহরসহ সারা দেশে লাখ লাখ শিশু আছে যাদের জন্ম রাস্তায়।পথেয় ওদের বসবাস ,পথেয় ওদের বেড়ে ওঠা।ক্ষুদার জ্বালায় শিশু বয়সে মায়ের কোল ছেড়ে পা বাড়ায় অজানার পথে।স্থান হয় রাস্তাঘাত,রেলস্টেশন,বাস টার্মিনাল,পার্ক এবং খোলা আকাশের নিচে। আর তখনই তাদের পরিচয় হয় পথশিশু।জীবনে প্রতিটি অধ্যায়ে নানা ধরনের অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়।শৈশব পেড়িয়ে কৈশর উত্তীর্ণ হওয়ার আগে জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে। চুরি ছিনতাই,মাদকদ্রব্য সেবন,হত্যাসহ নানা ধরনের কাজে লিপ্ত হয়।এতে রাষ্ট্রের অন্যতম হুমকি স্বরুপ হয়ে পড়েছে।কিন্তু ,তাদের প্রতি যত্ন নেয়া কার দায়িত্ব?সরকারের সেই সদিচ্ছা এখনো দেখা যায়নি। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী বর্তমানে সারাদেশে 6লাখ 79 হাজারের মতো পথশিশু রয়েছে।অথচ,তাদের দেখার কেউ নেই।আমাদের সরকার তাদের প্রতি কোন দৃষ্টি দিচ্ছেন না।সমাজের অহঙ্কারী জমিদার,ধনীরাও কোন সাহায্যের হাত বাড়াচ্ছে না।বিভিন্ন সময়ে বেসরকারী সংগঠন অনেক পদক্ষেপ গ্রহণ করলেও কাজের কাজ কিছুই হয় না।প্রতি বছর 2রা অক্টোবরে পালিত হয়"আন্তর্জাতিক শিশু দিবস"।সেই দিবসে আমাদের প্রধানমন্ত্রী সহ সুশীল সমাজর ব্যাক্তিরা তাদের জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে থাকে। কিন্তু, কিছু দিন পর সেই কথা যেন বাষ্প হয়ে বাহির হয়ে যায়।সরকারের অবহেলায় সেই পথশিশুদের অধিকার হয়ে যায় অনিশ্চিত।এদের দায়িত্ব যেন কেউ নিতে চায় না। বর্তমানে বেসরকারীভাবে বিভিন্ন সংগঠন রয়েছে।যা তারা পথশিশুদের নিয়ে কাজ করে।এতে আরও শক্তিশালী হতো যদি সরকার এদের পাছে দাড়ায়।সরকারের পাশাপাশি যদি সকল সংগঠন একসাথে কাজ করে পথশিশুদের জন্য খাদ্য,শিক্ষা,কাপড়,চিকিৎসা ইত্যাদি ব্যবস্থা করে ,তাহলে এই পথশিশুদের থেকেও আমরা অনেক কিছু পেতে পারি।তাদের সুশিক্ষা প্রদান করা মানে আমাদের দেশে আরও অপরাধমুলক কর্মকান্ড কমে আনা।পথশিশুদের নিয়ে কাজ করা আমাদের ও সরকারের মানবিক দায়িত্ব।

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×