মধ্যবিত্ত ছাঁ-পোষা জীবন খানিকটা তেলাপোকার মতন। পায়ের তলায় পরে গেলে পরে যেম্নি মরি মরি ভাব; আমাদেরও রয়েছে তদরূপ আহ্লাদ! যার পিছে উকি মেরে চেয়ে আছে প্রগতির অন্তরালের দূর্গতি-ভূত। না কি কোনো অমিমাংসিত রহস্যগাঁথা রয়ে গেছে, যা আমরা স্বাভাবিক বলে ভাবি?
তোমাদের হাঁটে যাবো বলে সংসার আমায় করেছে অভিশপ্ত! দিয়েছে ঝুলিয়ে হাতে নরকের চাবি আর পেটোয়া বাহিনী করেছে ধাওয়া মদ্যোৎসবের রাত্রে। চাঁদ কেঁদেছিলো সেই রাতে আর সমুদ্রের ঢেউ হেসেছিলো বৈপরীত্বের নিমিত্তে। জল ও চাঁদ তোদের দু’জনকেই ভালোবাসি আমি, যাকে ঘৃণাও বলা যেতে পারে।
শব্দ কি চাষ করি আমি? যেমনটা কৃষক মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে ফলায় ফলজ ফসল। অথবা ঘটে না কোথায় কোনো চাষাবাদ, চারিদিকে মরুভূমি। টেস্টটিউব বেবী কোলে নিয়ে সেইসব জননীরা কাঁপাবে কি এই অবদমনের অলি-গলি। না কি ঘুঙুর বাজবে শব্দ হবে না কোনও।
কোথাও না গেলেও কতো কিছু চলে আসে দ্রুত। ইট ভাঙা আর বোমার শব্দে আমার কানে বেজে ওঠে শীৎকার ধ্বণি! মানব-মানবীর প্রেম আর গণহত্যা দেখে আমার চোখের পাপড়ীতে জাগে কুয়াশা। ঘর ছোয়া ড্রেন হতে উৎসারিত উৎকট গন্ধ আর অতিথি আপ্যায়নের ইলশে ভাজির যৌথগন্ধে আমি বমি করে দেই। সেই বমির মধ্যে দেখা যায় গোটা কতেক মমি। তারপর তারা সেই ক্লেদাক্ত পথ ধরে প্রাচীন পোষাক ছেড়ে নতুন রূপে যেইখানে এসে দাড়ালো সেই খানে থেমে গেছে আমার পা।
আর চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে সাগরের রক্তস্রোত; যেইখানে এসে আমি মৃত্যু শব্দটির উল্লেখ পাই; যা কি না নীলাভ সানগ্লাসের তলায় লুকিয়ে রয়েছে।
২৭.১১.০৯
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।