নারীর জন্য দু'ছত্র হৃদ্য ভালোবাসা
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীনারী কভু মা কিবা বোন
প্রেয়সী হয় কারো,
জীবন চলার পথে নারী
ছায়া নিবিড় গাঢ়।
হোক সে চাকমা মনিপুরী
হাজং কিংবা গারো,
সে যে মানুষ, দেশের মেয়ে
‘না, না’ করতে পারো!
নারীর আছে বিদ্যাবুদ্ধি
আছে অধিকারও
বঞ্চিত সে না হয় যেনো
খেয়াল রেখো তারও।
নারীর প্রতি সহিংসতা
অপমানটা ছাড়ো,
হৃদ্য ভালোবাসায় দুয়ে
সমান তালে বাড়ো।
-
মানুষ হনারী কেবল ভোগ-সামগ্রী
সে কি মানুষ মোটে না?
কেনো তবে তার কপালে
প্রাপ্যটুকু জোটে না?
নারী কেবল মানুষ তো নয়
মায়ের চরণ স্বর্গ সে,
তবু কেনো নারীর তরে
নিগ্রহ – তা বর্গ সে?
নারী কভু আদরের বোন
কভু প্রাণের সখা সে
কেনো অযাচিত থাবা!
আদর পাখি চখা সে।
নারী হলো শান্তি-ছায়া
জীবন যুঝে রোজই সে,
তবু কেনো জীবনবাজি
হয় যে লোভের ভোজই সে!
নারী তো আজ সমান তালে
মেধা এবং মননে,
ঘরে সে মমতাময়ী
যোগ্যও সে রণনে।
নারীর ভালোবাসার ঋণে
সবারই তো দায় আছে,
সেই সে নারীর অপমানে
কারোরই সায় আছে?
নারীর কেনো পথেঘাটে
থাকেই তবু নিগ্রহ?
ভুল পথের সেই পুরুষ অংশ
মানুষ তোরা শীঘ্র হ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন