অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এর প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন বলেন এই সরকারে আমলে দুর্নীতি হয়নি, হলে কোথায় কোথায় হয়েছে বলুন, সাংবাদিক বেচারা ভযে টটস্থ... কি জানি কি হয়, তিনি বসে গেলেন, তাইতো বলি এই সরকারের আমলে দুর্নীতি হয়নি !
১. পদ্ধা সেতুতে প্রকল্পে টাকা মারলে তাকে দুর্নীতি বলা যাবে কিনা?
২. শেয়ার বাজার থেকে ৯৫হাজার কোটি লুট হলে তা দুর্নীতিতে পড়ে কিনা এবং লুটেরা চিহ্নিত হলে তাদের পাকড়াও না করা দুর্নীতি কিনা?
৩. হলমার্ক থেকে হাজার হাজার কোটি টাকা অমুক মন্ত্রী, তমুক উপদেষ্টা, অমুক পরিচালক যখন কমশিন মারে সেটা আদৌ দুর্নীতি হয়কি?
৪. চট্টগ্রাম ফ্লাইওবার ধসে পড়লো নির্মান শেষের আগেই এখানে কোন দুর্নীতি চোখে পড়ে না মনে হয়।
৫. নিরপরাধ লোকদের ধরে নিয়ে ছেড়ে দেওয়া এবং রিমান্ডে নির্যাতন না করার জন্য কোটি টাকার লেনদেন মনে হয় দুর্নীতি নয়, এটি হলো হাদিয়া!
৬. ভয়ংকর বিকাশরা ৫০কোটি টাকার বিনিময়ে বের কারামুক্ত হলে সেখানে দুর্নীতির কোন প্রশ্ন করা যাবেনা নাকি?
৭. দুর্নীতি প্রকাশ করলে মামলা, হামলা জেল জুলুম কি দুর্নীতির মধ্যে পড়েনা?
৮. পিয়ন থেকে অফিসার পর্যন্ত চাকুরীতে প্রকাশ্যে ঘুষের লেনদেন কে তাহলে সুনীতি বলবো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



