somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী ব্যাংকের আয় : কতোটা সুদবিহীন আসলে ?

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামী ব্যাংকের প্রবক্তারা আয়ের যে উৎসগুলো উল্লেখ করেছেন সেগুলো হলো :
১. অংশীদারি কারবার হতে অর্জিত মুনাফা;
২. ব্যয়-ই-সালাম ও ব্যয়-ই-মুয়াজ্জাল হতে প্রাপ্ত মুনাফা(অগ্রিম বিক্রিও নগদ বিক্রি);
৩. ইজারা বন্দোবস্ত হতে লব্ধ আয়;
৪. ক্রয়ের চুক্তিতে ভাড়া(hire purchase);
৫. বিনিয়োগ নিলাম(investment auctioning);
৬. কমিশন ও সেবামূল্য(service charge);
৭. বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়;
৮. পন্য ফাইন্যান্সিং(commodity financing);
৯. নিজস্ব প্রকল্প হতে লব্ধ মুনাফা; [আল-নাজ্জার]

বলা হয় যে এসব আয়ের উৎসে সুদের কোনো ভূমিকা নেই । তাই কয়েকটি একটু বিস্তারিত বিচার করে দেখা যেতে পারে । যেমন, ইজারা বন্দোবস্ত থেকে লব্ধ আয় । অর্থনীতির সাধারণ ধারনা থেকে জানি ইজারা প্রথা আর যাই হোক, কোনো উৎপাদনশীল প্রকৃয়া নয় । যিনি ইজারা নেন, তিনি ইজারাভুক্ত সম্পদকে উৎপাদনশীল কাজে লাগাতেও পারেন (যেমন জমি, দোকান ঘর ইত্যাদি), আবার নাও লাগাতে পারেন (যেমন বাড়ী,গাড়ী, গ্যারেজ ইত্যাদি) । কিন্তু যিনি ইজারা দেন তার আয় সম্পূর্ণই অনুৎপাদিত আয় । এই আয়ের সাথে বন্ধকী কারবার, এমনকি সুদের কারবারেরও তফাৎ খুব সামান্যই ।

একইভাবে ক্রয়ের চুক্তিতে ভাড়া (hire purchase) আসলে কী ? নাজ্জার প্রমুখরা বিষয়টিকে ব্যাখ্যা করে বলেছেন , এই পদ্ধতিতে ব্যাংক নিজেই জমি কিনে বাড়ী তৈরী করে ভাড়াটে নিয়োগ করে, " ভাড়াটেগন যাতে একটি নির্দিষ্ট সময় পর স্ব স্ব ভাড়াটে বাড়ূর মালিক হতে পারেন তার ব্যবস্থা করা হয় । এতে বাড়ি ও জমির মূল্য নির্ধারণ এবং একে সুবিধাজনক কিস্তিতে ভাগ করে ভাড়ার সাথে যুক্ত করে দেয়া হয় । ভাড়াটিয়াকে ভাড়ার সাথে উক্ত কিস্তিও পরিশোধ করতে হয় ।"

দু'টি প্রশ্ন এখানে উত্থাপন না করে পারা যায় না । প্রথমত : বাড়ীর দাম যদি কিস্তি হিসেবে শোধ করাই হয় তাহলে আবার আলাদা করে ব্যাংক ভাড়া নিচ্ছে কেন ? এটা কি প্রদত্ত ঋণের জন্য অতিরিক্ত অর্থ সুদ না বলে অন্য ভাষায় অন্য শব্দের আড়ালে উসূল করা বোঝায় না ?

দ্বিতীয়ত : এই তাত্ত্বিকদের মতে কোনো বিনিয়িগের জন্য পূর্বনির্ধারিত আয় নাকি ইসলামী মতে জায়েজ হয় না । ড. এম.এ.মান্নানের মতে, " উৎপাদন ক্ষেত্রে পূঁজির গুরুত্বপূর্ণ ভুমিকা ইসলামে স্বীকৃত । জাতীয় আয়ে পূঁজির প্রাপ্য লব্ধ মুনাফার হারের উপর নির্ভরশীল । ইসলামী বিধানে এই প্রাপ্য পূর্ব থেকেই নির্ধারিত হতে পারে না ।" [ ইসলামী অর্থনীতি: তত্ত্ব ও প্রয়োগ ,১৯৮৩ পৃ-১০২] তাহলে ক্রয়ের চুক্তিতে ভাড়া (hire purchase) পদ্ধতিতে ইসলামী ব্যাংকের পূর্ব নির্ধারিত চুক্তিবদ্ধ আয় কেমন করে হালাল হয় ?

একইভাবে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় থকে এই ব্যাংক যে আয় করবে তাও কি উৎপাদন ও বিনিয়োগ ভিত্তিক মুনাফা নাকি ক্রয়ের ক্ষেত্রে কমিশন এবং বিক্রয়ের ক্ষেত্রে সুদ আদায় ? এবং এই দ্বিবিধ আয় কি অন্য ব্যাংকের দ্বারা পূর্বনির্ধারিত নয় ? আসলে ইসলামী ব্যাংক যখন ব্যাংক হিসেবে কাজ করে তখন তার ইসলামী সত্ত্বা লকারে ঢুকিয়ে রাখে, আর ব্যাংকের কাজ হয়ে গেলে কোরআন, হাদিস ও অন্যান্য ফিকাহ শাস্ত্র থেকে নানা আরবী, ফার্সী ও তুর্কী শব্দ প্রয়োগে তার ইসলামী সত্ত্বা হাজির করে ।

আগের লেখাটি এখানে :
ইসলামী ব্যাংকের কর্মনীতি : বিশেষত্বটা কোথায় ?
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৩
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ : পর্যবেক্ষণ,পর্যালোচনা ও ফলাফল

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:২০



আজ রাত ১২ই ফেব্রুয়ারী, দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ এর ভোট গণণা চলছে ।

যত সমস্যার সৃষ্টি এই ভোট প্রয়োগ করা নিয়ে । কেউ বলছে ভোট দিতে হবে , কেন্দ্রে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

×