somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

50 তম পোষ্টঃ পথিকের কথোপকথন এবং ব্লগ বিষয়ক কষ্ট .(!!একটু তাকান!!)

০৭ ই জুন, ২০০৬ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

50 তম পোষ্ট(ক্লোজআপহাসি)

পথিক (!!!!!!!) ভাবতে ভালবাসি নিজেকে। দেখার সাধ ভীষণ জগতের সব, সব কিছু। ভালমন্দ আছে যত। কিন্তু হায়, পথ অসীম, পথের আশেপাশে দেখার উপাত্ত ও অসীম। জানি সময় ও এক মানবের সাপেক্ষে অসীম। কিন্তু সসীম জীবনের অধিকারী এক মানুষ এর জীবনে সময় খুবই সীমায়িত। অসীম পথের ক'টিই বা আর এই সসীম সময়ে খুঁজে পাওয়া যায়। দেখা যায় আর কতটুকু। সে ভাবনাই এক কষ্ট হয়ে সঙ্গী হয়েছে পথিকের ভাবনায় , চলার পথে।
!!!!!!!--এখানে সাতটি আশ্চর্যবোধক চিহ্ন। সাতটি আশ্চর্যবোধক চিহ্ন হলো পথিকের সাতটি পথের সিম্বল। পথ এক জীবনে পথিকের কাছে সীমায়িত। সাত সংখ্যা দ্বারা সে সীমায়িত বোধ জাগানো হয়েছে। সাত পথিকের কাছে বেশ প্রিয়। সাত আশ্চর্যবোধক চিহ্ন সে কারণেই ব্যবহার। পথে পথে খুঁজে পায় পথিক সব আশ্চর্য আর অজানা অথবা তীব্র বৈচিত্র। তাই আশ্চর্যবোধক সিম্বল। এসব প্যানপ্যানানি কারও ভাল লাগছেনা জানি।স্বাভাবিক।

এবার একটু অন্য কথায় আসি। পথিকের চলার পথে জগত নিজেকে নানা রূপে তুলে ধরে পথিকের উৎসুক আঁখিপটে। কখনও পথিক এর পথে থাকে ক্থল ক্থল সুরে সংগীত সংরক্ষনের অবিরাম সাধক নদ/নদী। কিছুপথ পেরোলেই পথে হয়তো আসে খড়ায় চৌচির শুকনো ঠনঠনে বিল। আরও কিছুদূর গেলে হয়তো অফুরন্ত জল সমাহার , সমুদ্র। কখনও পথিকের পথে ঘন জঙ্গল, কখনও মরুর লু হাওয়া। কখনও আবার হয়তো উঁচু উঁচু সৌন্দর্যের আধার প্রতিবন্ধক পর্বত। পথিক হাঁটে, হাঁটতেই থাকে। দেখতেই থাকে দু্থচোখ মেলে।
পথিক যখন মরুভূমি ছেড়ে ঘন বনে ঢোকে , পরিবর্তন হয় অনেক, ঠিক অনেক না মোটামুটি পুরোপুরিই। বনের মাঝে পথিক যদি শোনায় প্রাণ দিয়ে মরুর দৃশ্য, শোনায় মরুর পথে পথে ঘটে যাওয়া ঘটনা আপন। ক'জন আর মন দিয়ে শুনবে। বেশীর ভাগ মানুষই নিজ সীমানার সীমাবদ্ধতা্য় আবদ্ধ। তাই তো দু'টি মরা শুকনো(খারাপ/অকেজো!!!) গাছ কে দুপাশে রেখে মানুষ দু দলে ভাগ হয়। এক দল আর এক দলের গাছ এর চেয়ে নিজ দলের টা জীবিত(ভালো) প্রতিয়মান করার ব্যস্ততায় নানান বাড়াবাড়িতে লিপ্ত হয়। যদিও দুটোই নষ্ট গাছ। এই হয় সীমায়িত ভাবনায় যারা ঘোরেফেরে।

আমার প্রিয় একটা ছবি "গড মাষ্ট বি ক্রেজি(1)" , যারা দেখেছেন (না দেখলে একবার কষ্ট করে দেখে নেবেন 3 পার্টই) তারা জানেন যে সেখানে কালাহারি মরুর নামে মাত্র মানূষ এর প্রতিভূ যে বুশম্যান সে তার ওই কালাহারি মরু আর বনের বাইরে সবই অন্য চোখে দেখে। একটা বিয়ারের বোতল পেয়ে তাই সে ভাবে ওটা গডের দেযা এভির থিন্গ। সে পুথিবীর শেষ সীমানা খুঁজে পায় সমুদ্রের পাড়ে পাহাড়ের শেষ প্রান্তে। ছুড়ে মারে । মানুষের মনে মনে এই যে সীমাবদ্ধতা এটা কি কষ্টের ব্যাপারনা?

আমার ...http://www.somewhereinblog.net/pothe_potheblog/post/10075পোষ্টে আমি একটা সমস্যার কথা বলেছিলাম। কেউই সমাধান দেয়ার চেষ্টা করেনি , ব্লগ বিষেশজ্ঞরা। হয়তো কেউ দেখেনি।অথবা সমাধান ই নেই। হতে পারে । সবই আপেক্ষিক।
আমার .. Click This Link পোষ্টে আমি সবার কাছে একটা শবেদও প্রতিশব্দ জানতে চেয়েছিলাম। সহজ তো । সহজ জিনিসে আতেলরা সময় নষ্ট করেনা আমি ভালই জানি। তাই কোন রেসপনস ছিলনা।

আমাদের এ ব্লগে মাশাল্লাহ সদস্য সংখ্যা বেশ ভালই । শুধু ভাল বললে ভুল হবে মোটামুটি অসীম। অজানা সংখ্যা সব সময়ই অসীম। যেমন যে রিয়েল প্রেমিক/প্রেমিকা তার পছন্দের মানূষটিকে(মেয়ে/ছেলে) বলে অনেক কষ্টে একবার " আই লাভ ইউ" তার ভালবাসা মনে হয় সসীম!!। আর যে ফ্রট লাভার তার প্রেমিক / প্রেমিকাকে বারবার বলে , সুন্দর করে ইনিয়ে বিনিয়ে রং চড়িয়ে বলে " আই লাভ ইউ" তার ভালবাসা হয়ে যায় অসীম। গোনা যায়না যে কতবার বলল অথবা কতজনকে বলে বলে সি্দ্ধ হয়েছে। যে যাই বলুন বিরুদ্ধে, হচ্ছে কিন্তু । পথিক দেখে কত!! তো যা বলছিলাম. এত সদস্যের সবার ব্লগ সবার পক্ষে খুলে খুলে দেখা সম্ভব নয়। এখানে একটু স্বজনপ্রীতি, পরিচিতি কাজ করে। এটা অতি স্বাভাবিক। বইমেলায় গিয়ে ক'জন আর একস্, ওই, জেড এর বই ঁেখাজে(ভাল হলেও), ঁেখাজে হুমাযূন আহমেদ , জাফর ইকবাল প্রমুখের বইই দলে দলে। অতি স্বাভাবিক। তো যদি ব্লগে একটা সার্চ ইঞ্জিন জাতীয় কিছু থাকত যে যার পছন্দের ব্যক্তি ছেড়ে পছন্দের টপিকস এর লেখা সহজে খুঁজে পেত। অনেক জ্ঞানী ব্লগার আমার এ মত অনেক আগেই পেশ করেছেন তাদের পোষ্টে। আশা করি বাস্তবায়ন হবে।
গত মাসে এই ব্লগে পথিকের আগমন। এটাও একটা পথ । একমাসে অনেক ব্লগানো হয়েছে। বেশির ভাগই অকেজো। তবুও কিছু লিখলে মনে হয় বেশ আছি তো পথে...............50 তম এই পোষ্টে অনেক চিল্লাচিলি্ল করলাম। এটা হলো পথিকের সালতামামি 49 টি পদ চিহ্নের পর।
ত্রিভুজ ভাই আমার কাছে প্রযুক্তি( সাবমেরিন ক্যাবল )সম্পর্কে পোষ্ট করার কথা বলেছিলেন এক মন্তব্যে , ভুলিনি আসলে প্রযুক্তি নিয়ে কর্ম। প্রযুক্তি দিয়ে জীবীকা। তাই তো অবসরে প্রযুক্তি এড়িয়ে একটু একা্কী পথে হাঁটা। তবুও বলছি ক্রিভুজ ভাই কি চানতে চান জিজ্ঞাসা করুন, জানি কম, তবুও চেষ্টা করব।
একটা বিষয় খেয়াল করেছি , ব্লগে বিশাল বিশাল লেখাগুলোই সাধারণত খুব ভাল মানের হচ্ছে। এবং বেশীর ভাগ মানূষই ছোট লেখা গুলো পড়ে। সময় কই। জগতের কর্ম গুলো এরকমই কেমন যেন উল্টো পাল্টা। উল্টো পাল্টা জগতের পথেই হাটতে হবে , আর কোন জগত চেনা হয়নাই। 50 তম পোষ্ট আমার এখানেই শেষ। সবা্ই ভাল থাকুন। ভাল লিখুন। আর বেশী বেশী পড়ুন। এখানে ওখানে যা পড়ার মত।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৬ দুপুর ২:২৭
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×