--------------------
গভীর রাতের শুরু, ঘুটঘুটে আঁধার, খাতা নেই,
নেই কলম ; নিজের গায়ের চামড়া আর
আঁধারের গোপন অবাধ মেলামেশা আছে,
আছে এক সরু গুহায় ঘুমের ঢালু পথ, যে
পথে নেমে যাচ্ছি তো যাচ্ছি ................
কোথায়, জানা হয়নি আজও ; তবে
বারবার সেখান হতে ফিরে আসি , তাই
আসব ফিরে হয়ত জানি ; ব্যতিক্রমও
ঘটে সবকিছুতেই ............ ওখানে
স্বপ্ন আছে অনেক অনেক, আর এখন এই
ঢালু পথের যাত্রী যখন তখন আসছে
মাথায় অনেক কবিতা, কিন্তু থাকেনা
যখন ফিরে আসি অজানা কোন গোপন
পথে, থাকে মাথায় ছোট ছোট কিছু ঘটনা,
স্বপ্ন হতে উদ্ভুত ........। সকালে চিন্তা
কত কত। ঢালু পথের কবিতা কোথায়
ফেলে এল মন ? ---ভাবতে গেলে সময় নষ্ট,
তবুও ভাবতে ইচ্ছে হয়, জীবনটাই এমন।
29.04.2005
[আমার কবিতার বই "পথিকের পথে পথে স্বপ্ন" থেকে সংগৃহীত]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




