somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেঙেছ যে কাচের দেয়াল.........

২১ শে জুন, ২০০৬ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দৃষ্টি নন্দন আবহ সুষ্টিতে মনের দেয়ালে
লাগানো হয়েছিল কাচ, সে তো
অনেক দিন আগের কথা। সেই তখন থেকে
মনের ঘরে বসে তাই দেখতে পেয়েছি
বাইররে অবারিত দৃশ্যে কতকিছু অবলিলায়।
কাচের বাইরে তুমি ছিলে, দেখতাম, দেখতে
দেখতে কখন তুমি কাচের দেয়ালে তোমার সরল রেখা
বরাবর অকপট সরলতায় এনেছে আয়নার
স্বভাব, তুমি হয়ে গেলে প্রতিবিম্ব ন্বচ্ছ কাচেই,
মনের ঘরে বসে আমি তোমাকে দেখিনা ,
সেখানে দেখি যেন নিজেকেই।

সময় বয়ে গেলো আপন মনে হেসে হেসে,
এদিকে মনের দরজায় তুমি কখন সে কোন
অবেলায় টোকা দিলে শুনতেই পাইনি,
অত পুরু লোহার নিরেট দরজা,ভেতরে তোমার
মিষ্টি প্রেমের কোমল শব্দ কি করে যাবে বলো,
তাও যখন আমি কাচের পানে তাকিয়ে
জেগে ঘুমিয়ে তোম াকে খুজি আর কাচের
ওপারে দেখি সোনালী সূর্যের আলোকিত দিন।
তবুও শুনেছিলাম এক প্রভাতে কাচের ওপারে
হালকা ঝড়ে মন দুলে ওঠে যখন; লোহার
ভারী দরজা খুলেছি যেই দেখলাম এই অাঁখিতেই
ঐ তো তুমি হেঁটে চলেছ দূরে, বহুদূরে। পাশে যেন
কার ছায়া ঢেকে দিয়েছে তোমার আপন ছায়া।
সেদিন কাচের ঘরে বসে তোমাকে দেখা শ্রেয়
মনে করেই দরজা বন্ধ করে দিয়েছিলাম।
কাচের দেয়ালে ছায়া পড়েনা। ছায়ার সে অঘটন
তাই ভাবিত করেনি । কিন্তু কে জানত
তোমার সুপ্ত অভিমান ভালবাসার জোড়ে
আঘাত আনবে কাচের দেয়ালে, ঝুরঝুর করে
ভেঙে পড়বে কাচের দেয়াল।

তুমি কি আজ বুঝতে পার দেয়ালহীন মনে
বাতাসের অবাধ বহতায় বয়ে আসা তোমার
খুশবু উদ্বেল করে আমায় । নিজেকে দেখার
মত কোন আয়না নেই তাই শুধু দেখি তোমায়।
নিজেকে আর দেখা যায়না আজকাল আপন মনেই।
কেন ভেঙে দিলে কাচের দেয়াল? খোলা পথে
বেদুইন দুষ্টু বাতাস নিয়ে আসে ওপাশের খোলা
প্রান্তরের সব বর্ণালী খুশবু। তোমার খুশবু কাচ
ভেঙে যাবার পরক্ষণ থেকেই স্পষ্ট চিনি, আসুক
এসে বেদনায় করুক জর্জরিত। কিন্তু সাদা থেকে কালো
সব খুশবুর যে ঘনঘটা বাতাসে বাতাসে মনের
ভেতর বাইরে আপন রং আমার বিবর্ণ
করে দেয় তাকে কিভাবে রুখি, কাচের
সে দেয়াল নতুন করে বলতো কি করে গড়ি??


----20/06/06
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×