--=--=--=--=--=--=--=
গায়ে জমেছে বালু,
ঝাড়ছে কেউ তাই অবিরত
দাঁড়িয়ে মরুভূমির মধ্যজগতে;
বোকাও বলবে ওটা বোকামী।
ঢেউ ক্ষণে ক্ষণে অনবরত
আছড়ে পড়ছে গায়,
নোনা জলে সাগরে দাঁড়িয়ে কেউ
মুছতে তাকে বারবার সে ভেজা গা
তোয়ালে হাতে,
বোকাও বলবে ওটা বোকামী।
অরাজক সমাজে অন্যায়ের
বদ্ধ খাঁচায় দাঁড়িয়ে কেউ
সততার বুলি মুখে আউরে
ন্যায়ের সরু পথে হাঁটে
আছাড় খেতে খেতে।
বোকা কি বলবে ওটাও বোকামী?
বদ্ধ চোখে গভীর নিদ্রায়
স্বপ্নের একান্ত জগতে দাঁড়িয়ে কেউ
যদি কাঁদে স্বপ্নে ভীষণ বেদনাতে,
স্বপ্নের এপাড়ে সজীব বদ্ধ চোখে
দু ' ফোটা জল কি সত্যি আসেনা;
তবে অনেক বেকামীর প্রয়োজন
কেন হবেনা এ জগতে?
21/04/05
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৬ ভোর ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




