চুলের ছাটটাও গোলাকৃতি অনেকটা,
গায়ে সব সময় দেখা যায় তোমার গোল কলারের টি শার্ট।
গোলের প্রতি কি তোমর প্রচ্ছন্ন আকর্ষণ,
আকর্ষন কি বিশেষ কোন গোলাকৃতির প্রতি?
পৃ থিবী গোল, সূর্য চন্দ্র তারাও গোল,
সৌরজগতে শুধৃ গোলাকৃতির ছড়াছড়ি, সৃষ্টিকর্তার
গোলের প্রতি যেন একটু বেশি অনুরিক্ততা।
সৌন্দর্যপ্রেমি সাগরের পাশে ঠায় দাঁড়িয়ে কেন,
দূর দিগন্তে গোলের আভাস, তাই কি?
পঞ্চ ইন্দ্রিয় নানান গোলের সীমানায় খোঁজে
কামনা বাসনা লালসা আর অনূভূতি।
চোখ বুজে যখন ভাবেন জ্ঞানী
সব যেন গোল পাকিয়ে যায়,
গোল গোল রিং এ আবদ্ধ যেন জ্ঞান।
গোল কি আসলে আবদ্ধতা,
অপূর্ণতার বন্ধন , নাকি শুরু শেষ বিহীন এক ত্রে।
সম্ভবত গোলাকৃতি পরিধির মাঝে উন্মাদনার পূর্ণ আবদ্ধতা।
তাই বুঝি পথিকের দৃষ্টিতে সীমানা জুড়ে সবকিছু গোল।
--------মামুন ম. আজিজ [31/01/2002]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




