somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই শহরের কথা

১৫ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[আন্ডার]মামুন ম. আজিজ //2001[/আন্ডার]

এই শহরের বাতাসে বাতাসে হাহাকার,
এই শহরে জ্ঞান নির্বাসিত একমুখী পথের প্রান্তে;
এখানে জ্ঞান তাই বিকশিত নয়---সুপ্ত পরাজিত।
এখানের মানুষ তাই আত্মজ্ঞানে বিস্তর বোদ্ধা;
তারাই আবার হুজুকে নেমে পড়ে মাঠে, বনে যায় যোদ্ধা।
এই শহরের মানুষগুলো তবু শান্তি প্রিয়, তারা তাই
অতীত ভুলে থাকে, ভালবাসে অজান্তে অরাজকতা!
স্বেচ্ছাচার এদের কর্মের প্রথম ধাপ, তাই তারা কিন্তু নির্বোধ নয়।
প্রকৃতি তার স্বর্ণভান্ডার ও রাখেনা নির্ভেজাল, প্রাকৃতিক সে
নিয়মেই কিছু মানুষ এ শহরে আবার নির্বোধ; তাদেরকে
মুর্খ, অসচেতন এমনকি অর্থবও বলা চলে। তারা
নিরব , তারা বোবা, তাদের অনেক নেতিবচক পদবী।
তারা স্বধীন দেশের নব্য সমরে পথে নামেনা,
তারা হয়তো আন্তযুদ্ধ ভয় পায়। কারন তারা অতীত
স্বাধীনতা যুদ্ধের কথা মনে রাখে, মনে রাখে অতীত পদক্ষেপ,
অতীত ঘটনা এবং অঘটনা। তারা সমাজদর্শনে শুধু ভয় পায়,
তারা ভীতু। এউ শহরের মানুষগুলো তাদের তুচ্ছজ্ঞান
করে; কারন তারা সংখ্যায় অতি লঘূ।এই শহরে
গনতন্ত্রের নামে উত্তরাধীকার তন্ত্রের বেনামী পরশ।
এই শহরে নেতানেত্রীরা কাদা ছোড়াছুড়ি খেলায় মত্ত।
তারা সময়ের সাথে দৌড় প্রতিযোগিতায় পরাজয়ের ভয়ে
ভীত। তারা তাই সময়ের সঙ্গই এড়িয়ে চলে।
স্বার্থহীন কোন মানুষ এ শহরে বড় হাস্যকর।
যার স্বার্থ যত বেশী এই শহরে সে তত বড় গুণধর।
এই শহরে মানুষ প্রতিবাদী, তাদের প্রদিবাদের অনেক ভাষা।
তাই এই শহরে হরতাল নামক স্থবিরতা নৈমত্তিক।
এই শহরের জনগণের বিবেকে অনেক প্রশ্ন জমে; উত্তর
খোঁজার প্রয়াস তারা পায়না। তারা যে বড় শান্তি প্রিয়।
তারা সব অনাচার মেনে নেয় নির্দ্বিধায়।
তারা সব বুদ্ধিধর , তারা সব জানে।
তারা চিনতে চায় শুধূ বর্তমান।
ব্যতিক্রম কিন্তু সেই নির্বোধ সংখ্যালঘূ,
যারা এই শহরে বড় বেমানান।
এই শহরের মানুষগুলো বড় আত্মকেন্দ্রিক।
তারা প্রতিক্রিয়াশীল নয়।
তাইতো এই শহরের বাতাসের হাহাকার ধ্বনি
কারও শোনার জন্য নয়।
---10/04/2001

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×