েেশষরাতে এ বিনিদ্র অচলায়তনে
আমার চিকুর পাশে কাতুকুতুু দেয়
প্রেম এর মোলায়েম পাখীর পালক।
বাইরের পানে বসুমতিতে ঝরছে
তখন তমসা তিমির আঁধার ধারা।
ঝাপসা ঝাপসা দৃষ্টি সুই এর তীক্ষতা
নিয়ে জীমূতের কানায় উঁকি মারে,
জীমূত মন্দ্রে হাত ফসকে যায়।
বসুমতির সোদা মাটির স্পঞ্জে
শুয়ে শুয়ে প্রেমের কাছে হয় পরাজয়।
আততি প্রেম দেহের রং বদলে দেয়।
প্রেম পালকএর স্পর্শ
মনে আনে বৈক্লব্য ভাব।
আঁধার ধারার গহনে স্বত্তা
লুকিয়ে পড়ে আর প্রেমের কাছে
পরাজয়ে স্বপ্নরা আততে চেপে ধরে।
--20/07/06 রাত 2:30
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৬ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




